1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ০১:১৭ অপরাহ্ন
শিরোনামঃ
২০২৭ সালের এসএসসি পরীক্ষার সূচি প্রকাশ থানায় ছাদের পলেস্তারা ধসে পুলিশ কর্মকর্তা আহত শেখ মুজিবের মৃত্যুবার্ষিকী : ধানমন্ডি ৩২ ঘিরে কঠোর নিরাপত্তা ব্যবস্থা ত্রিশালের বালুরঘাটে ইজারাদারের কর্মীকে মারধরের অভিযোগ, ইউএনওকে বদলি বান্ডিলের ওপরে ১০০০, ভেতরে ১০০, ব্যাংকের ভল্টের ৪ কোটি ৩৮ লাখ টাকা গায়েব লোডশেডিং ব্যবস্থাপনা এবং দিন গোনা ছাড়া আর কোনো উপায় নেই: বিদ্যুৎমন্ত্রী ডিএমপির জুলাইয়ের সেরা মিরপুর বিভাগ, শ্রেষ্ঠ থানাও মিরপুর রাষ্ট্রপতি নির্বাচন: ৩ মনোনয়নপত্র জমা, প্রার্থী মির্জা ফখরুল ও অলি আহমদ মির্জা ফখরুলকে রাষ্ট্রপতি পদে মনোনয়নে প্রস্তাবক মঈন খান, সমর্থক গয়েশ্বর

বিলবোর্ড দেখাতে গাছের ডাল কর্তন, বিএনপি নেতার দলীয় পদ স্থগিত

রিপোর্টার
  • আপডেট : শনিবার, ৫ এপ্রিল, ২০২৫

সিলেট নগরে রোড ডিভাইডারে গাছের ডাল কেটে ঈদের শুভেচ্ছা বিলবোর্ড লাগানো বিএনপি নেতার দলীয় পদ স্থগিত করা হয়েছে। গতকাল শুক্রবার বিএনপির সাংগঠনিক সম্পাদক (সিলেট বিভাগ) জি কে গউছ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

দলীয় সব পদ স্থগিত ওই বিএনপি নেতা মো. আমির হোসেন সিলেট মহানগর বিএনপির সহসভাপতি ও ৯ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সিলেট মহানগরের কয়েকটি স্থানে রোড ডিভাইডারে গাছের ডাল কেটে আপনার ঈদের শুভেচ্ছা বিলবোর্ড লাগানো হয়েছে। ফলে জনমনে বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে এবং দলীয় ভাবমূর্তি ক্ষুণ্ন হয়েছে। এতে আমির হোসেন দলীয় নির্দেশনা ও শৃঙ্খলাভঙ্গ করেছেন। বিষয়টি ইতিমধ্যে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নজরে এসেছে।

আমির হোসেনের এই গর্হিত কাজের জন্য নির্দেশক্রমে আগামী তিন মাসের জন্য তাঁর প্রাথমিক সদস্যপদসহ দলের সব পদ স্থগিত করা হলো।

পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়ে নগরের মদিনা মার্কেট এলাকায় একটি বড় বিলবোর্ড টানান মো. আমির হোসেন। এই বিলবোর্ডের সামনে একটি গাছ থাকায় সেটি পথচারীদের দৃষ্টিগোচর করতে গাছটির সব ডালপালা কেটে দেন তিনি।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ আঙ্গর টিভি