1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ০৭:৩৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
ত্রিশালের বালুরঘাটে ইজারাদারের কর্মীকে মারধরের অভিযোগ, ইউএনওকে বদলি বান্ডিলের ওপরে ১০০০, ভেতরে ১০০, ব্যাংকের ভল্টের ৪ কোটি ৩৮ লাখ টাকা গায়েব লোডশেডিং ব্যবস্থাপনা এবং দিন গোনা ছাড়া আর কোনো উপায় নেই: বিদ্যুৎমন্ত্রী ডিএমপির জুলাইয়ের সেরা মিরপুর বিভাগ, শ্রেষ্ঠ থানাও মিরপুর রাষ্ট্রপতি নির্বাচন: ৩ মনোনয়নপত্র জমা, প্রার্থী মির্জা ফখরুল ও অলি আহমদ মির্জা ফখরুলকে রাষ্ট্রপতি পদে মনোনয়নে প্রস্তাবক মঈন খান, সমর্থক গয়েশ্বর রাষ্ট্রপতি পদে বিএনপির প্রার্থী মির্জা ফখরুল সাপ মারতে বাংলাদেশ থেকে ৩০ বেজি নিয়েছিল জাপান, সেই বেজি নির্মূলেই লাগল ৪৫ বছর জুলাই স্মৃতি জাদুঘরের স্থাবর নিদর্শনের ক্ষতি করলে ১০ বছরের কারাদণ্ড কর্নেল অলির পক্ষে মনোনয়নপত্র জমা

বিয়ের আসরে হবু শাশুড়িকে দেখে পালালেন বর

রিপোর্টার
  • আপডেট : রবিবার, ২০ এপ্রিল, ২০২৫

ভারতের উত্তরপ্রদেশে এক বিয়ের আসরে ঘটলো চাঞ্চল্যকর কাণ্ড। পাত্রী বদল করে তার মাকে বধূবেশে বসানো হয়েছিল! বিষয়টি টের পেতেই পাত্র বিয়ের মঞ্চ থেকে পালিয়ে যান। এমন অদ্ভুত ঘটনার সাক্ষী হয়েছে মিরাট শহর।

২২ বছর বয়সী মোহাম্মদ আজিম নামে এক যুবকের বিয়ে ঠিক হয়েছিল ২১ বছরের মানতাশার সঙ্গে। গত ৩১ মার্চ আজিমের ভাই নাদিম প্রস্তাব নিয়ে যান পাত্রীপক্ষের বাড়িতে। সব ঠিকঠাক থাকায় বিয়ের আয়োজন করা হয়।

কিন্তু বিয়ের দিন আজিম কনের নাম শুনে সন্দেহে পড়েন। এরপর ঘোমটা সরিয়ে দেখেন, বধূসাজে বসে আছেন মানতাশা নন, বরং তার মা! সাথে সাথে তিনি বিয়ে করতে অস্বীকৃতি জানান এবং আসর থেকে বেরিয়ে যান। পরে দুই পক্ষের মধ্যে উত্তপ্ত বাক্য বিনিময়ও হয়।

এ ঘটনার প্রায় এক সপ্তাহ পর থানায় গিয়ে লিখিত অভিযোগ করেন আজিম। তিনি জানান, তার সঙ্গে প্রতারণা করা হয়েছে। পুলিশ বিষয়টি তদন্ত করছে বলে জানিয়েছে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি