1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০৮:০৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
ল্যাপটপ বিক্রির বিজ্ঞাপন, যশোরে ‘হানি ট্র্যাপে’ ফেলে সর্বস্ব লুট ভারতের ‘হাসিনা কার্ড’ আর বন্ধুত্বপূর্ণ সম্পর্ক একসঙ্গে যায় না: স্বরাষ্ট্রমন্ত্রী জুলাই বিপ্লবের দুই বছর পূর্তি উপলক্ষ্যে ঈশ্বরগঞ্জ বিএনপির আনন্দ মিছিল রোববার চট্টগ্রাম যাচ্ছেন প্রধানমন্ত্রী, দেখা করবেন হেফাজত আমিরের সঙ্গে বিএনপি গণমাধ্যমের অবাধ স্বাধীনতায় বিশ্বাস করে: প্রতিমন্ত্রী টুকু ঢাকা-রিয়াদ-ঢাকা সরাসরি ফ্লাইট চালু ১/১১’র সময় ডিজিএফআইর বন্দিশালায় রাখা হয় বর্তমান প্রধানমন্ত্রীকে: চিফ প্রসিকিউটর ‘রিহ্যাব-রাজউক ইন্সপেক্টর ও ভবন মালিকদের যৌথ প্রযোজনায় অনিয়ম হচ্ছে’ মজুতদারির সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড, যা করার ভেবেচিন্তে করবেন: আইনমন্ত্রী জুলাই জাদুঘরকে স্বায়ত্তশাসিত হিসেবে স্বীকৃতি দিয়ে আইনের দাবি নাহিদের

বিমানের নতুন চেয়ারম্যান মোস্তফা কামাল উদ্দীন

রিপোর্টার
  • আপডেট : রবিবার, ১৫ জানুয়ারী, ২০২৩

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সাবেক সিনিয়র সচিব মোস্তফা কামাল উদ্দীনকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান নিয়োগ দিয়েছে সরকার।

আজ রোববার বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের বিমান অধিশাখা থেকে এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

চেয়ারম্যান ছাড়া বিমান পরিচালনা পর্ষদের বাকি সব সদস্যরা অপরিবর্তিত রয়েছেন। পর্ষদে পদাধিকার বলে পরিচালকের দায়িত্বে আছেন বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও (অতিরিক্ত সচিব) শফিউল আজিম।

বিমানের ১৩ সদস্যের পর্ষদে চেয়ারম্যান একজন, বাকিরা পরিচালক। বিমান পর্ষদে রয়েছেন- জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান, অর্থ বিভাগের সচিব, প্রধানমন্ত্রীর কার্যালয়ের সচিব, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব, পররাষ্ট্র মন্ত্রণালয়ের মেরিটাইম অ্যাফেয়ার্স ইউনিটের সচিব, বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের চেয়ারম্যান, সহকারী বিমান বাহিনী প্রধান (অপারেশন), সেনাবাহিনীর ইঞ্জিনিয়ার ইন চিফ, বিজিএমইএ’র সভাপতি, সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার তানজিবুল আলম ও দি কম্পিউটার্স লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক খন্দকার আতিক-ই-রব্বানী।

বিমানের নতুন চেয়ারম্যান মোস্তফা কামাল উদ্দিন বাংলাদেশ সিভিল সার্ভিস প্রশাসনের পঞ্চম ব্যাচের কর্মকর্তা। ২০১৭ সালের আগস্ট থেকে তিনি জননিরাপত্তা বিভাগে ছিলেন। চলতি বছরের ১২ জানুয়ারি তিনি চাকরি থেকে অবসর নেন। এর আগে বিমানের চেয়ারম্যান তিনি ছিলেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের সাবেক সিনিয়র সচিব সাজ্জাদুল হাসান।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি