1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ০৮:২৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
ত্রিশালের বালুরঘাটে ইজারাদারের কর্মীকে মারধরের অভিযোগ, ইউএনওকে বদলি বান্ডিলের ওপরে ১০০০, ভেতরে ১০০, ব্যাংকের ভল্টের ৪ কোটি ৩৮ লাখ টাকা গায়েব লোডশেডিং ব্যবস্থাপনা এবং দিন গোনা ছাড়া আর কোনো উপায় নেই: বিদ্যুৎমন্ত্রী ডিএমপির জুলাইয়ের সেরা মিরপুর বিভাগ, শ্রেষ্ঠ থানাও মিরপুর রাষ্ট্রপতি নির্বাচন: ৩ মনোনয়নপত্র জমা, প্রার্থী মির্জা ফখরুল ও অলি আহমদ মির্জা ফখরুলকে রাষ্ট্রপতি পদে মনোনয়নে প্রস্তাবক মঈন খান, সমর্থক গয়েশ্বর রাষ্ট্রপতি পদে বিএনপির প্রার্থী মির্জা ফখরুল সাপ মারতে বাংলাদেশ থেকে ৩০ বেজি নিয়েছিল জাপান, সেই বেজি নির্মূলেই লাগল ৪৫ বছর জুলাই স্মৃতি জাদুঘরের স্থাবর নিদর্শনের ক্ষতি করলে ১০ বছরের কারাদণ্ড কর্নেল অলির পক্ষে মনোনয়নপত্র জমা

বিভাগীয় গণসমাবেশের ঘোষণা বিএনপি’র

রিপোর্টার
  • আপডেট : বুধবার, ২৮ সেপ্টেম্বর, ২০২২
ফাইল ছবি

সরকারের পদত্যাগের দাবিতে সারাদেশে বিভাগীয় গণসমাবেশের ঘোষণা দিয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানান, বিভিন্ন মহানগরে সমাবেশ শেষে ১০ই ডিসেম্বর ঢাকায় মহাসমাবেশ করবে বিএনপি।
বুধবার (২৮ সেপ্টেম্বর) গুলশানে চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি।

বিএনপি’র আন্দোলন দমাতে সরকার হত্যা, নির্যাতন ও মামলার আশ্রয় নিয়েছে বলেও মন্তব্য করেন মির্জা ফখরুল ইসলাম। অবিলম্বে পদত্যাগ করে নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের ব্যবস্থা করার দাবিও জানান তিনি।

এছাড়া চলমান আন্দোলনে নিহত কর্মীদের প্রতি শ্রদ্ধা জানাতে ৬ অক্টোবর দেশের সকল মহানগরে ও ১০ অক্টোবর জেলা পর্যায়ে শোক শোভাযাত্রা করবে বিএনপি।

ফখরুল ইসলাম আরও বলেন, জনগণকে বিএনপির কর্মসূচিতে সম্পৃক্ত করে সরকারকে পদত্যাগে বাধ্য করা হবে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের নেতাকর্মীদের ওপর ছাত্রলীগ হত্যার উদ্দেশ্যে হামলার তীব্র নিন্দা ও চিহ্নিতদের বিচারের আওতায় আনার দাবি জানিয়ে উপাচার্য ছাত্রদের নিরাপত্তা দিতে ব্যর্থ হওয়ায় তার অপসারণ দাবি করেন মহাসচিব।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি