1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ১১:১৯ অপরাহ্ন
শিরোনামঃ
লক্ষ্মীপুরে মাটির নিচে ‌‘রহস্যময়’ সুড়ঙ্গ, ভেতরে মিলেছে বিছানা-বালিশ নদীর ঘাটে লুকানো ছিল ১৫ ব্যারেল তেল এসএসসির প্রশ্নফাঁসের বিষয়টি গুজব, সিটিটিসির অভিযানে গ্রেপ্তার ৪ কাগজপত্রবিহীন চালকদের লাইন থেকে সরে যেতে বলায় ইউএনওকে ধাওয়া ‘শিক্ষাপ্রতিষ্ঠানে কোনো ‘আদুভাই’ ছড়ি ঘোরাক, এটা দেখতে চাই না’ বিমানের পরিচালনা বোর্ড পুনর্গঠন, নতুন চেয়ারম্যান রুমি এ হোসেন হকারদের পুনর্বাসনের নির্দেশ প্রধানমন্ত্রীর ত্রিশাল মানবকল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে শিক্ষা উপকরণ বিতরণ জামায়াতের এমপিকে অবরুদ্ধ করে গাড়ি ভাঙচুরের ঘটনায় মামলা, গ্রেপ্তার ৯ মেধাভিত্তিক মানবসম্পদ গড়ে তোলা সরকারের অঙ্গীকার : প্রধানমন্ত্রী

বিপুল অস্ত্র উদ্ধার, রাজশাহীতে বাড়ি ঘিরে রেখেছে সেনাবাহিনী

রিপোর্টার
  • আপডেট : শনিবার, ১৬ আগস্ট, ২০২৫

রাজশাহী নগরীর একটি বাড়িতে বিপুল অস্ত্র ও বিস্ফোরক তৈরি সরঞ্জাম উদ্ধার করা হয়েছে। এরপর থেকে ওই বাড়িটি ঘিরে রেখেছে সেনাবাহিনী।

শনিবার (১৬ আগস্ট) সকাল থেকে নগরীর কাঁদিরগঞ্জ এলাকার ডক্টর ইংলিশ নামের ওই প্রতিষ্ঠানটিকে ঘিরে রাখে সেনাবাহিনীর ৪০ ইস্ট বেঙ্গলের একটি দল।

সেনাবাহিনীর একটি সূত্র বলছে, ডক্টরস ইংলিশ নামের ওই প্রতিষ্ঠানে অভিযান চালিয়ে দুটি বিদেশি এয়ার গান, একটি রিভলবার, সঠিক কর্টিজ, ইয়ারগান সিসা তিন বক্স, ম্যাগনেট একটি, দেশীয় অস্ত্র ৬টি, জিপিএস একটি, ওয়াকিটকি ৪টি, ট্রাজারগান একটি, সিমকার্ড ১০টি, বাইনোকুলার একটি, বিস্ফোরক তৈরির সরঞ্জাম, পাসপোর্ট, এন আই ডি, মনিটর ছয়টি, কম্পিউটার তিনটি, স্ক্যানার তিনটি ও ৩৫টি মদের বোতল উদ্ধার করা হয়েছে।

তবে এখন পর্যন্ত ৪০ ইস্ট বেঙ্গলের কোনো কর্মকর্তা আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেনি।

এ বিষয়ে রাজশাহী মহানগর পুলিশের মুখপাত্র মো. গাজিউর রহমান জানান, সেনাবাহিনীর অভিযান সম্পর্কে আনুষ্ঠানিকভাবে তিনি কোনো তথ্য জানেন না। তবে তারা পুলিশের কাছে হস্তান্তর করলে বিস্তারিত জানানো হবে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি