1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০৪:০৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
১০ বছরের জ্বালানি পরিকল্পনা সংসদে তুলে ধরবে সরকার : প্রধানমন্ত্রী শিশুদের কাছে সঠিক ইতিহাস তুলে ধরতে উদ্যোগ নেবে সরকার : তথ্য প্রতিমন্ত্রী বাবুনগর মাদ্রাসায় হেফাজতের শীর্ষ আলেমদের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী সালমান শাহ হত্যা মামলায় খলনায়ক ডন গ্রেপ্তার, নেওয়া হচ্ছে আদালতে রাষ্ট্রপতি প্রার্থী ঘোষণা করল ১১-দল বগুড়ায় দাঁড়িয়ে থাকা ট্রাকে অপর ট্রাকের ধাক্কায় নিহত ৩ মহেশখালীর মাতারবাড়িতে পৌঁছেছেন প্রধানমন্ত্রী ল্যাপটপ বিক্রির বিজ্ঞাপন, যশোরে ‘হানি ট্র্যাপে’ ফেলে সর্বস্ব লুট ভারতের ‘হাসিনা কার্ড’ আর বন্ধুত্বপূর্ণ সম্পর্ক একসঙ্গে যায় না: স্বরাষ্ট্রমন্ত্রী জুলাই বিপ্লবের দুই বছর পূর্তি উপলক্ষ্যে ঈশ্বরগঞ্জ বিএনপির আনন্দ মিছিল

‘বিনিময় প্লাটফর্ম ছিল শেখ হাসিনার ছেলে জয়ের শেল কোম্পানি’

রিপোর্টার
  • আপডেট : বুধবার, ২৯ জানুয়ারী, ২০২৫

আইসিটি মন্ত্রণালয়ের অধীনে দেওয়ার কারণে আন্তঃব্যাংক মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিসেস (এমএফএস) এগোতে পারেনি বলে জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর।

তিনি বলেন, আন্তঃব্যাংক এমএফএস পরিচালনার জন্য ‘বিনিময়’ নামে যে প্লাটফর্ম করা হয়েছিল, সেটি ছিল সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয়ের শেল কোম্পানি।

বুধবার (২৯ জানুয়ারি) রাজধানীতে এক আলোচনা অনুষ্ঠানে অংশ নিয়ে তিনি এসব কথা বলেন।

কর ব্যবস্থাপনা পূর্ণ অনলাইন করা প্রয়োজন, ভ্যাট- ট্যাক্স দেওয়ার ক্ষেত্রে পূর্ণ অনলাইন না হলে রাজস্ব ব্যবস্থাপনায় দুর্নীতি বন্ধ হবে না বলে মনে করেন ড. আহসান এইচ মনসুর।

তিনি বলেন, একটি পণ্য আমদানি থেকে উৎপাদন ও বিক্রি পর্যন্ত ১০ শতাংশের ওপরে ভ্যাট হওয়া উচিত না। বর্তমানে যে ১৫ শতাংশ পর্যন্ত ভ্যাট দিতে হচ্ছে তা সবার জন্য কঠিন হবে।

তাৎক্ষণিক রাজস্ব খাতে বড় ধরনের পরিবর্তন হবে না জানিয়ে কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর বলেন, এখানে অনেক ধরনের সংস্কার দরকার, যা করতে ৩ থেকে ৪ বছর লাগবে। বর্তমান সরকার হয়তো এই সময়টা পাবে না, তবে আমরা শুরু করব।

‘মূল্যস্ফীতির ক্ষেত্রে পলিসি কাজ করছে না’ এমন আলোচনার পরিপ্রেক্ষিতে গভর্নর জানান, ‘আমি বলব পলিসি ইজ ওয়ার্কিং একটু কন্ট্রোল ইনফ্লেশন। উন্নতশীল দেশগুলোতেও পদক্ষেপ নেওয়ার পর ১০ থেকে ১২ মাস সময় প্রয়োজন হয়। আশা করছি আগামী জুনের মধ্যে ভালো একটা সুফল পাব।’

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি