1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ০৬:৩০ অপরাহ্ন
শিরোনামঃ
ট্রাইব্যুনালে লতিফ সিদ্দিকী-দীপু মনি-রূপাসহ ৯ আসামি, পরের শুনানি ৩ সেপ্টেম্বর বিদ্যুৎ সংকটের সুযোগ নিয়ে রাজপথে বিশৃঙ্খলার চেষ্টা চলছে: প্রধানমন্ত্রী অনুকূল পরিবেশ না হ‌লে ভারত যাবেন না প্রধানমন্ত্রী রাষ্ট্রপতি পদপ্রার্থী অলি আহমদের মনোনয়নপত্র বৈধ রাষ্ট্রপতি পদপ্রার্থী মির্জা ফখরুল ইসলামের মনোনয়নপত্র বৈধ অস্ট্রেলিয়াকে গুঁড়িয়ে বাংলাদেশের ঐতিহাসিক জয় ৯ শ্রমিকের মৃত্যুর কারণ মাত্রাতিরিক্ত হাইড্রোজেন সালফাইডের উপস্থিতি আসিফ নজরুলের মন্তব্য: বঙ্গবন্ধুর জন্ম না হলে ১৯৭১ সালে দেশ স্বাধীন হতো না নাছিমা কাদির মোল্লা স্কুল থেকে টিসি পাওয়া ২৫ শিক্ষার্থীও পেয়েছে জিপিএ-৫ ২০২৭ সালের এসএসসি পরীক্ষার সূচি প্রকাশ

বিনা টিকিটে রেলভ্রমণ, অবসরে ‘অনুশোচনা’

রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ৬ সেপ্টেম্বর, ২০২২

দুর্নীতি দমন কমিশনের (দুদক) কর্মচারী থাকাকালে অনেকবার বিনা টিকিটে ট্রেনে ভ্রমণ করেছিলেন মো. এমদাদুল হক। অবসরে যাওয়ার পর ‘অনুশোচনা’ হচ্ছে জানিয়ে আনুমানিক হিসাব করে গতকাল সোমবার চলে যাওয়া ট্রেনের দুই হাজার ৫৩০ টাকার আসন ছাড়া টিকিট কাটেন তিনি। ঘটনাটি ঘটেছে ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশনে।

দুদকের সাবেক কনস্টেবল এমদাদুল হকের বাড়ি ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশনের পাশের এলাকা দক্ষিণ মৌড়াইলে। বছর দুয়েক আগে অবসরে যান তিনি।

এত দিন পর কেন তাঁর ‘অনুশোচনা’ হলো কেন জানতে চাইলে এমদাদুল হক বলেন, ‘চাকরির শেষ সময়ে এসে শারীরিক অসংগতির কারণে লাইনে দাঁড়িয়ে টিকিট কাটা সম্ভব হয়নি মাঝে মাঝে। ঢাকা থেকে বাড়িতে (ব্রাহ্মণবাড়িয়া) ফেরার পথে এমন ঘটনা হয় বেশি। এ অবস্থায় বিনা টিকিটেই ট্রেনে চড়েছি। হিসাব করে দেখলাম, আড়াই হাজার টাকার মতো ভাড়া দেওয়া হয়নি সরকারকে। অনেক দিন ধরেই এ নিয়ে অনুশোচনা ছিল। কিভাবে কী করব সেটা বুঝতে পারছিলাম না।’

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি