1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ১১:৪২ পূর্বাহ্ন
শিরোনামঃ
এসএসসি-সমমান পরীক্ষার ফল প্রকাশ, পাসের হার ৬২.২৫ শতাংশ ১০ বছরের জ্বালানি পরিকল্পনা সংসদে তুলে ধরবে সরকার : প্রধানমন্ত্রী শিশুদের কাছে সঠিক ইতিহাস তুলে ধরতে উদ্যোগ নেবে সরকার : তথ্য প্রতিমন্ত্রী বাবুনগর মাদ্রাসায় হেফাজতের শীর্ষ আলেমদের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী সালমান শাহ হত্যা মামলায় খলনায়ক ডন গ্রেপ্তার, নেওয়া হচ্ছে আদালতে রাষ্ট্রপতি প্রার্থী ঘোষণা করল ১১-দল বগুড়ায় দাঁড়িয়ে থাকা ট্রাকে অপর ট্রাকের ধাক্কায় নিহত ৩ মহেশখালীর মাতারবাড়িতে পৌঁছেছেন প্রধানমন্ত্রী ল্যাপটপ বিক্রির বিজ্ঞাপন, যশোরে ‘হানি ট্র্যাপে’ ফেলে সর্বস্ব লুট ভারতের ‘হাসিনা কার্ড’ আর বন্ধুত্বপূর্ণ সম্পর্ক একসঙ্গে যায় না: স্বরাষ্ট্রমন্ত্রী

বিনামূল্যে সার বীজ পেল গৌরীপুরের ৮০০ কৃষক

রাকিবুল ইসলাম, গৌরীপুর
  • আপডেট : বৃহস্পতিবার, ১৫ জুন, ২০২৩

রোপা আমন আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষে ময়মনসিংহের গৌরীপুর উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে ৮০০ জন প্রান্তিক কৃষককে প্রণোদনা কর্মসূচির আওতায় সার ও ধানের বীজ দেয়া হয়েছে।

বৃহস্পতিবার দুপুরে উপজেলা কৃষি অফিসে আয়োজিত অনুষ্ঠানে অতিথি থেকে উপজেলা চেয়ারম্যান মোফাজ্জল হোসেন খান কৃষকদের মাঝে সার-বীজ বিতরণ করেন।

প্রণোদনায় প্রত্যেক কৃষককে ৫ কেজি ধান বীজ, ১০ কেজি ডিএপি ও ১০ কেজি এমওপি সার বিতরণ করা হয়।

উপজেলা নির্বাহী অফিসার ফৌজিয়া নাজনীনের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন উপজেলা কৃষি অফিসার লুৎফুন্নাহার লিপি, উপজেলা আওয়ামী লীগের সভাপতি নিলুুফার আনজুম পপি, সাবেক ভারপ্রাপ্ত সভাপতি হেলাল উদ্দিন, ইউপি চেয়ারম্যান হযরত আলী, উপজেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক মুনসুর আহাম্মদ মিলন, প্রেসক্লাবের সভাপতি ইকবাল হোসেন জুয়েল, সাধারণ সম্পাদক আবু কাউছার চৌধুরী রন্টি প্রমুখ।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি