1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০৭:৩৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
১০ বছরের জ্বালানি পরিকল্পনা সংসদে তুলে ধরবে সরকার : প্রধানমন্ত্রী শিশুদের কাছে সঠিক ইতিহাস তুলে ধরতে উদ্যোগ নেবে সরকার : তথ্য প্রতিমন্ত্রী বাবুনগর মাদ্রাসায় হেফাজতের শীর্ষ আলেমদের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী সালমান শাহ হত্যা মামলায় খলনায়ক ডন গ্রেপ্তার, নেওয়া হচ্ছে আদালতে রাষ্ট্রপতি প্রার্থী ঘোষণা করল ১১-দল বগুড়ায় দাঁড়িয়ে থাকা ট্রাকে অপর ট্রাকের ধাক্কায় নিহত ৩ মহেশখালীর মাতারবাড়িতে পৌঁছেছেন প্রধানমন্ত্রী ল্যাপটপ বিক্রির বিজ্ঞাপন, যশোরে ‘হানি ট্র্যাপে’ ফেলে সর্বস্ব লুট ভারতের ‘হাসিনা কার্ড’ আর বন্ধুত্বপূর্ণ সম্পর্ক একসঙ্গে যায় না: স্বরাষ্ট্রমন্ত্রী জুলাই বিপ্লবের দুই বছর পূর্তি উপলক্ষ্যে ঈশ্বরগঞ্জ বিএনপির আনন্দ মিছিল

বিদ্যুতায়িত হয়ে পল্লী চিকিৎসকের মৃত্যু, দেখতে এসে শিশুরও প্রাণ গেল

রিপোর্টার
  • আপডেট : শুক্রবার, ১৬ সেপ্টেম্বর, ২০২২

নেত্রকোনার মদনে ছেলেকে বাঁচাতে গিয়ে চয়ন হাসান (৩৩) নামের এক পল্লী চিকিৎসকের মৃত্যু হয়েছে। আজ শুক্রবার (১৬ সেপ্টেম্বর) দুপুরে বাড়ির সামনের পুকুরে বিদ্যুতায়িত হয়ে মারা যান তিনি। চয়ন হাসান উপজেলার তিয়শ্রী ইউনিয়নের বালালী গ্রামের সেলিম মিয়ার ছেলে।

অপরদিকে এ ঘটনা দেখতে আসার সময় অটোরিকশার চাকায় পিষ্ট হয়ে নাফিসা আক্তার (৬) নামের আরেক শিশু মারা গেছে।

নিহত নাফিসা আক্তার বালালী গ্রামের জুয়েল মিয়ার মেয়ে।

পুলিশ ও স্থানীয় লোকজন জানায়, চয়ন হাসানের মামা জাকির হাসান তার নির্মাণাধীন ঘরে বাড়ির সামনের পুকুর থেকে বিদ্যুৎ দিয়ে পাম্পের সাহায্যে পানি দিচ্ছিলেন। এ সময় পাম্পের তারে চয়নের ছয় বছর বয়সী ছেলে জিহান বিদ্যুতায়িত হয়ে পুকুরে পড়ে যায়। ছেলেকে বাঁচাতে পুকুরে ঝাঁপ দিলে চয়ন হাসান নিজেও বিদ্যুতায়িত হন। পরে স্থানীয় লোকজন চয়ন হাসান ও তার ছেলেকে উদ্ধার করে মদন হাসাপাতালে নিয়ে এলে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডাক্তার শান্তনু শাহা চয়নকে মৃত ঘোষণা করেন।

অন্যদিকে এ ঘটনা দেখার জন্য প্রতিবেশী জুয়েল মিয়ার শিশুকন্যা নাফিসা আক্তার বাড়ির সামনে রাস্তা পার হওয়ার সময় একটি অটোরিকশা তাকে চাপা দেয়। স্থানীয়রা তাকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপতালে নিয়ে আসার পথে নাফিসার মৃত্যু হয়।

মদন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ ফেরদৌস আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ ব্যাপারে লিখিত অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি