1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ০৯:২১ অপরাহ্ন
শিরোনামঃ
লক্ষ্মীপুরে মাটির নিচে ‌‘রহস্যময়’ সুড়ঙ্গ, ভেতরে মিলেছে বিছানা-বালিশ নদীর ঘাটে লুকানো ছিল ১৫ ব্যারেল তেল এসএসসির প্রশ্নফাঁসের বিষয়টি গুজব, সিটিটিসির অভিযানে গ্রেপ্তার ৪ কাগজপত্রবিহীন চালকদের লাইন থেকে সরে যেতে বলায় ইউএনওকে ধাওয়া ‘শিক্ষাপ্রতিষ্ঠানে কোনো ‘আদুভাই’ ছড়ি ঘোরাক, এটা দেখতে চাই না’ বিমানের পরিচালনা বোর্ড পুনর্গঠন, নতুন চেয়ারম্যান রুমি এ হোসেন হকারদের পুনর্বাসনের নির্দেশ প্রধানমন্ত্রীর ত্রিশাল মানবকল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে শিক্ষা উপকরণ বিতরণ জামায়াতের এমপিকে অবরুদ্ধ করে গাড়ি ভাঙচুরের ঘটনায় মামলা, গ্রেপ্তার ৯ মেধাভিত্তিক মানবসম্পদ গড়ে তোলা সরকারের অঙ্গীকার : প্রধানমন্ত্রী

এলজিআরডি মন্ত্রী মির্জা ফখরুল
বিদেশে বসে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছেন হাসিনা

রিপোর্টার
  • আপডেট : রবিবার, ৮ মার্চ, ২০২৬

এলজিআরডি মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, শেখ হাসিনা মানবতাবিরোধী অপরাধে বিদেশে পালিয়ে গেলেও তার এখনো কোনো অনুশোচনা নেই, বিদেশে বসে দেশকে অস্থিতিশীল করতে চেষ্টা করছেন।

রোববার দুপুরে মায়ের ডাকের প্রামাণ্য চলচ্চিত্রের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

বিএনপি মহাসচিব বলেন, ‘আমি আজ আপনাদের সামনে বলছি, আমি ফিরে গিয়েই প্রধানমন্ত্রীর কাছে একটি চিঠি লিখব। এই পরিবারগুলোকে সরকারের পক্ষ থেকে ভাতা দেওয়া অত্যন্ত জরুরি। আজ আমরা কেউ মন্ত্রী হয়েছি, কেউ এমপি হয়েছি, কেউ বড় চাকরি করছি—এখানে আমাদের সচিবও আছেন। আমরা সবাই নিজেদের অবস্থান তৈরি করেছি। কিন্তু যারা এই সংগ্রামের জন্য হারিয়ে গেছে, তাদের সন্তানেরা অনিশ্চিত ভবিষ্যতের মধ্যে রয়েছে। অন্তত তাদের ভবিষ্যৎ সুন্দর করার চেষ্টা আমরা করতে পারি। তাহলেই আমাদের সরকারের আসাটা সার্থক হবে।’

তিনি বলেন, ‘এই পুরো সংগ্রামের সময় যে সাহসী মানুষগুলো আমাকে অনুপ্রেরণা দিয়েছে, আমি সব সময় তাদের স্মরণ করি। সেই সময়টা আমি জানি— কীভাবে একা এককভাবে লড়াই হয়েছে।’

এ সময় একটি চলচ্চিত্র নির্মাণের উদ্যোগের কথাও উল্লেখ করেন তিনি। বলেন, ‘একটা ছবি নির্মাণ করার উদ্যোগ নেওয়া হয়েছে— এটা অত্যন্ত আনন্দের বিষয়। তবে আমি চাই, সেখানে যেন সঠিক ইতিহাস তুলে ধরা হয়।’

তিনি বলেন, ‘আমাদের দুর্ভাগ্য, ভাষা আন্দোলন ছাড়া আমাদের অনেক জাতীয় সংগ্রাম, লড়াই ও যুদ্ধ হয়েছে—কিন্তু সেগুলো নিয়ে খুব বেশি উচ্চমানের সাহিত্য বা কবিতা তৈরি হয়নি। আমি আশা করি, এবারের যে সংগ্রাম ও লড়াই আমরা করছি, তা যেন সেই মানের হয়, যাতে আমরা গোটা পৃথিবীতে তা উপস্থাপন করতে পারি ‘

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি