1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০৮:১০ অপরাহ্ন
শিরোনামঃ
১০ বছরের জ্বালানি পরিকল্পনা সংসদে তুলে ধরবে সরকার : প্রধানমন্ত্রী শিশুদের কাছে সঠিক ইতিহাস তুলে ধরতে উদ্যোগ নেবে সরকার : তথ্য প্রতিমন্ত্রী বাবুনগর মাদ্রাসায় হেফাজতের শীর্ষ আলেমদের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী সালমান শাহ হত্যা মামলায় খলনায়ক ডন গ্রেপ্তার, নেওয়া হচ্ছে আদালতে রাষ্ট্রপতি প্রার্থী ঘোষণা করল ১১-দল বগুড়ায় দাঁড়িয়ে থাকা ট্রাকে অপর ট্রাকের ধাক্কায় নিহত ৩ মহেশখালীর মাতারবাড়িতে পৌঁছেছেন প্রধানমন্ত্রী ল্যাপটপ বিক্রির বিজ্ঞাপন, যশোরে ‘হানি ট্র্যাপে’ ফেলে সর্বস্ব লুট ভারতের ‘হাসিনা কার্ড’ আর বন্ধুত্বপূর্ণ সম্পর্ক একসঙ্গে যায় না: স্বরাষ্ট্রমন্ত্রী জুলাই বিপ্লবের দুই বছর পূর্তি উপলক্ষ্যে ঈশ্বরগঞ্জ বিএনপির আনন্দ মিছিল

বিদেশি নাগরিকদের হয়রানি, নাটোরে টিকটকার গ্রেপ্তার

রিপোর্টার
  • আপডেট : রবিবার, ১০ মে, ২০২৬

নাটোরের লালপুরে একটি পার্কে ঘুরতে আসা দুই বিদেশি নাগরিককে হেনস্তার অভিযোগে এক টিকটকারকে গ্রেপ্তার করেছে পুলিশ। একই ঘটনায় সন্দেহভাজন আরও একজনকে জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে নেওয়া হয়েছে।

রোববার (১০ মে) নাটোর ও রাজশাহীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

পুলিশ ও পার্ক কর্তৃপক্ষ জানায়, গত শুক্রবার ‘টিকটক বন্ধু মিলনমেলা-২০২৬’ নামের একটি আয়োজনকে কেন্দ্র করে শতাধিক তরুণ-তরুণী গ্রীন ভ্যালি পার্কে জড়ো হয়। দুপুরের দিকে পার্কের ‘সন্ধ্যা মালতি’ পিকনিক স্পটের পাশ দিয়ে হাঁটার সময় রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে কর্মরত দুই বিদেশি নাগরিককে ঘিরে ধরে কয়েকজন যুবক।

অভিযোগ রয়েছে, এ সময় তাদের উদ্দেশে অশালীন মন্তব্য করা হয় এবং পুরো ঘটনাটি ভিডিও করে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়া হয়। পরে পার্কের ব্যবস্থাপক এসএম ওয়াজেদুর রহমান ও কর্মীরা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।

পরদিন শনিবার ভিডিওটি ফেসবুকে ছড়িয়ে পড়লে ব্যাপক সমালোচনা শুরু হয়। এরপর পার্ক কর্তৃপক্ষের পক্ষ থেকে লালপুর থানায় মামলা করা হয়।

মামলার তদন্তে রোববার অভিযান চালিয়ে রাজশাহীর মোহনপুর উপজেলার হরিদাগাছি গ্রাম থেকে মো. আমিনুল ইসলাম (২৯) নামে একজনকে গ্রেপ্তার করা হয়। তিনি তমির উদ্দিনের ছেলে।

এ ছাড়া রাজশাহীর তানোর উপজেলার আড়াদিঘী গ্রামের বাসিন্দা মো. রাসেল ইসলামকে (২৩) জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। তার সম্পৃক্ততার বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।

লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম বলেন, ঘটনায় জড়িত অন্যদের শনাক্তে অভিযান চলছে। বিদেশি নাগরিকদের নিরাপত্তা ও দেশের ভাবমূর্তি রক্ষায় পুলিশ কঠোর অবস্থানে রয়েছে।

ঘটনাটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর স্থানীয়ভাবে ব্যাপক আলোচনা ও সমালোচনার সৃষ্টি হয়েছে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি