1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
বুধবার, ২০ মে ২০২৬, ০২:৫৫ অপরাহ্ন
শিরোনামঃ
সেনা কর্মকর্তা তানজিম হত্যা মামলায় ৪ জনের মৃত্যুদণ্ড, যাবজ্জীবন ৯ আসামির বাগেরহাটে ট্রাকের সঙ্গে সংঘর্ষ, মোটরসাইকেলের ৩ আরোহী নিহত ‘বিচার চাই না, আপনাদের বিচার করার ইতিহাস নেই’— রামিসার বাবার ক্ষোভ সুপ্রিম কোর্ট সচিবালয় বিলুপ্তিতে বিস্ময় হাইকোর্টের আনসার বাহিনী এখন প্রযুক্তি ও কর্মসংস্থানেরও শক্তিশালী মাধ্যম: প্রধানমন্ত্রী পাকিস্তানকে হোয়াইটওয়াশ করে ইতিহাস গড়ল বাংলাদেশ ‘স্বপ্নের সেতু’ ঘিরে উত্তেজনা, বাউফলে অবরুদ্ধ সেতুমন্ত্রী মালয়েশিয়ায় মির্জা আব্বাসকে দেখতে গেলেন জামায়াত সেক্রেটারি চিফ হুইপের সঙ্গে মার্কিন প্রতিনিধিদলের বৈঠক, গুরুত্ব পেল গণতন্ত্র ও অর্থনৈতিক সহযোগিতা বৃহস্পতিবার গাজীপুর সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী

‘বিচার চাই না, আপনাদের বিচার করার ইতিহাস নেই’— রামিসার বাবার ক্ষোভ

রিপোর্টার
  • আপডেট : বুধবার, ২০ মে, ২০২৬

রাজধানীর পল্লবীতে শিশু রামিসা আক্তার হত্যাকাণ্ডের ঘটনায় ক্ষোভ ও হতাশা প্রকাশ করেছেন তার বাবা আবদুল হান্নান মোল্লা। গণমাধ্যমের সামনে তিনি বলেন, বিচার ব্যবস্থার ওপর তার কোনো আস্থা নেই।

মঙ্গলবার (২০ মে) সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে আবেগঘন কণ্ঠে তিনি বলেন, “আমি বিচার চাই না। কারণ আপনারা বিচার করতে পারবেন না। দেশে এমন ঘটনার বিচার হওয়ার নজির নেই।”

তিনি আরও বলেন, কিছুদিন আলোচনা চলার পর ঘটনাটি ধীরে ধীরে চাপা পড়ে যাবে। তার ভাষায়, “আমার মেয়ে আর ফিরে আসবে না। কয়েকদিন হৈচৈ হবে, এরপর অন্য কোনো ঘটনায় মানুষ ব্যস্ত হয়ে যাবে।”

এর আগে সোমবার রাজধানীর পল্লবী এলাকায় শিশু রামিসাকে হত্যার ঘটনা ঘটে। ঘটনার পর পুলিশ প্রতিবেশী সোহেল রানা (৩০) ও তার স্ত্রী স্বপ্নাকে আটক করে।

মঙ্গলবার রাতে আয়োজিত সংবাদ সম্মেলনে ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) এস এন নজরুল ইসলাম জানান, অভিযুক্ত দম্পতি প্রায় দুই মাস আগে ভুক্তভোগীদের বিপরীত পাশের ফ্ল্যাটে ভাড়া নেন।

পুলিশের তথ্য অনুযায়ী, সকালে রামিসাকে স্কুলে পাঠানোর প্রস্তুতির সময় তাকে খুঁজে না পেয়ে পরিবারের সদস্যরা খোঁজ শুরু করেন। একপর্যায়ে শিশুটির স্যান্ডেল প্রতিবেশী ফ্ল্যাটের সামনে দেখতে পান তার মা।

ডিএমপির দাবি, রামিসার মা দরজায় কড়া নাড়ার সময় ভেতরে হত্যাকাণ্ড সংঘটিত হচ্ছিল। এ সময় মূল অভিযুক্তকে পালানোর সুযোগ করে দিতে দরজা খুলতে দেরি করেন স্বপ্না।

পুলিশ আরও জানিয়েছে, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে শিশুটি বিকৃত যৌন নির্যাতনের শিকার হয়েছিল। ঘটনাটি ফাঁস হয়ে যাওয়ার আশঙ্কা থেকেই তাকে শ্বাসরোধে হত্যা করা হয়। পরে মরদেহ গোপনের উদ্দেশ্যে মাথা ও হাত বিচ্ছিন্ন করা হয়েছিল বলেও জানায় তদন্ত সংশ্লিষ্টরা।

তবে ধর্ষণের বিষয়টি নিশ্চিত হতে ময়নাতদন্ত ও কেমিক্যাল পরীক্ষার রিপোর্টের অপেক্ষায় রয়েছে পুলিশ।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি