1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০৮:০৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
১০ বছরের জ্বালানি পরিকল্পনা সংসদে তুলে ধরবে সরকার : প্রধানমন্ত্রী শিশুদের কাছে সঠিক ইতিহাস তুলে ধরতে উদ্যোগ নেবে সরকার : তথ্য প্রতিমন্ত্রী বাবুনগর মাদ্রাসায় হেফাজতের শীর্ষ আলেমদের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী সালমান শাহ হত্যা মামলায় খলনায়ক ডন গ্রেপ্তার, নেওয়া হচ্ছে আদালতে রাষ্ট্রপতি প্রার্থী ঘোষণা করল ১১-দল বগুড়ায় দাঁড়িয়ে থাকা ট্রাকে অপর ট্রাকের ধাক্কায় নিহত ৩ মহেশখালীর মাতারবাড়িতে পৌঁছেছেন প্রধানমন্ত্রী ল্যাপটপ বিক্রির বিজ্ঞাপন, যশোরে ‘হানি ট্র্যাপে’ ফেলে সর্বস্ব লুট ভারতের ‘হাসিনা কার্ড’ আর বন্ধুত্বপূর্ণ সম্পর্ক একসঙ্গে যায় না: স্বরাষ্ট্রমন্ত্রী জুলাই বিপ্লবের দুই বছর পূর্তি উপলক্ষ্যে ঈশ্বরগঞ্জ বিএনপির আনন্দ মিছিল

বিএনপি সাম্প্রদায়িক রাজনীতির পৃষ্ঠপোষক : তথ্যমন্ত্রী

রিপোর্টার
  • আপডেট : সোমবার, ৩১ আগস্ট, ২০২০

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, এ দেশের স্বাধীনতাবিরোধী জামায়াতের প্রধান পৃষ্ঠপোষক হলো বিএনপি। তারা এ দেশের সাম্প্রদায়িক শক্তিকে পৃষ্ঠপোষকতা করে যাচ্ছে।
আজ সোমবার (৩১ আগস্ট) জাতীয় প্রেসক্লাবে ন্যাপ-ভাসানী আয়োজিত জাতীয় শোকদিবসের আলোচনায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ন্যাপ ভাসানীর চেয়ারম্যান মোস্তাক আহমেদ ভাসানী।
তিনি বলেন, বিএনপির প্রতি আমার অনুরোধ, এ অপরাজনীতি থেকে বেরিয়ে আসুন। সেই সঙ্গে বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের সঙ্গে নিজেদের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সম্পৃক্ততা স্বীকার করে জাতির কাছে ক্ষমা চান।
হাছান মাহমুদ বলেন, স্বাধীন বাংলাদেশের রাজনীতি করবে স্বাধীনতার পক্ষের মানুষেরা। সরকারপক্ষ ও বিরোধী পক্ষ উভয়পক্ষই হবে স্বাধীনতার পক্ষের। প্রতিক্রিয়াশীল, স্বাধীনতাবিরোধী, সাম্প্রদায়িক রাজনীতি এ দেশে হবে না। এ অপরাজনীতি বন্ধ করতে হবে।
আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক বলেন, বঙ্গবন্ধু হত্যাকাণ্ড দেশীয় ও আন্তর্জাতিক ষড়যন্ত্রের অংশ ছিল। যার প্রধান কুশীলব ছিলেন খন্দকার মোশতাক এবং তার প্রধান সহযোগী ছিলেন জিয়াউর রহমান।
তিনি বলেন, যারা বঙ্গবন্ধু হত্যার সঙ্গে সরাসরি যুক্ত ছিলেন তাদের বিচার হয়েছে। কিন্তু এর পেছনের কুশীলবদের বিচার হয়নি, তাদের মুখোশ উন্মোচিত হয়নি। আগস্টের শেষদিনে আমাদের প্রত্যয় হলো কমিশন গঠন করে এ ষড়যন্ত্রকারীদের মুখোশ উন্মোচন করে ভবিষ্যৎ প্রজন্মের কাছে সঠিক ইতিহাস তুলে ধরা।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি