1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ০৮:৩০ অপরাহ্ন
শিরোনামঃ
নদীর ঘাটে লুকানো ছিল ১৫ ব্যারেল তেল এসএসসির প্রশ্নফাঁসের বিষয়টি গুজব, সিটিটিসির অভিযানে গ্রেপ্তার ৪ কাগজপত্রবিহীন চালকদের লাইন থেকে সরে যেতে বলায় ইউএনওকে ধাওয়া ‘শিক্ষাপ্রতিষ্ঠানে কোনো ‘আদুভাই’ ছড়ি ঘোরাক, এটা দেখতে চাই না’ বিমানের পরিচালনা বোর্ড পুনর্গঠন, নতুন চেয়ারম্যান রুমি এ হোসেন হকারদের পুনর্বাসনের নির্দেশ প্রধানমন্ত্রীর ত্রিশাল মানবকল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে শিক্ষা উপকরণ বিতরণ জামায়াতের এমপিকে অবরুদ্ধ করে গাড়ি ভাঙচুরের ঘটনায় মামলা, গ্রেপ্তার ৯ মেধাভিত্তিক মানবসম্পদ গড়ে তোলা সরকারের অঙ্গীকার : প্রধানমন্ত্রী আমরা আজ নব্য স্বৈরাচারের গন্ধ পাচ্ছি : শহীদ ফাইয়াজের বাবা

বিএনপি মাদকাসক্তদের টাকা দিয়ে গাড়িতে অগ্নিসংযোগ করছে: মির্জা আজম

শফিকুল ইসলাম, জামালপুর
  • আপডেট : বুধবার, ১৩ ডিসেম্বর, ২০২৩

জামালপুরে আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মির্জা আজম এমপি বিএনপিকে উদ্দেশ্য করে বলেছেন, আমাদের প্রতিপক্ষ নির্বাচন বর্জন করেছে, নির্বাচন বর্জন করে তারা বসে নেই, তারা নির্বাচন বানচাল করতে চায়। বিএনপির কোন নেতাকর্মী এখন মাঠে নেই, তারা মাদকাসক্তদের টাকা দিয়ে গাড়িতে অগ্নিসংযোগ করছে। তারা নির্বাচনের আগে নির্বাচনী সরঞ্জাম রাখার স্থান ও ভোটকেন্দ্রে অগ্নিসংযোগ করতে পারে। তাদের এই তৎপরতা সম্পর্কে নেতাকর্মীদের সজাগ থাকতে হবে।

বুধবার দুপুরে জামালপুরের মেলান্দহে উপজেলা আওয়ামী লীগের বিশেষ বর্ধিত সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বুধবার দুপুরে মেলান্দহ উপজেলায় রাবেয়া ইসলাম আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠে এই বিশেষ বর্ধিত সভার আয়োজন করে মেলান্দহ উপজেলা আওয়ামী লীগ।

উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোঃ জিন্নাহর সভাপতিত্বে উপজেলা পরিষদ চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মোঃ কামরুজ্জামান, জেলা আওয়ামী লীগের সহ সভাপতি দিদার পাশা, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী জিন্নাহসহ অন্যান্য নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি