1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ১০:২২ অপরাহ্ন
শিরোনামঃ
লক্ষ্মীপুরে মাটির নিচে ‌‘রহস্যময়’ সুড়ঙ্গ, ভেতরে মিলেছে বিছানা-বালিশ নদীর ঘাটে লুকানো ছিল ১৫ ব্যারেল তেল এসএসসির প্রশ্নফাঁসের বিষয়টি গুজব, সিটিটিসির অভিযানে গ্রেপ্তার ৪ কাগজপত্রবিহীন চালকদের লাইন থেকে সরে যেতে বলায় ইউএনওকে ধাওয়া ‘শিক্ষাপ্রতিষ্ঠানে কোনো ‘আদুভাই’ ছড়ি ঘোরাক, এটা দেখতে চাই না’ বিমানের পরিচালনা বোর্ড পুনর্গঠন, নতুন চেয়ারম্যান রুমি এ হোসেন হকারদের পুনর্বাসনের নির্দেশ প্রধানমন্ত্রীর ত্রিশাল মানবকল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে শিক্ষা উপকরণ বিতরণ জামায়াতের এমপিকে অবরুদ্ধ করে গাড়ি ভাঙচুরের ঘটনায় মামলা, গ্রেপ্তার ৯ মেধাভিত্তিক মানবসম্পদ গড়ে তোলা সরকারের অঙ্গীকার : প্রধানমন্ত্রী

ট্রাইব্যুনাল নিয়ে বিরূপ মন্তব্য
বিএনপি নেতা ফজলুর রহমানের বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগ

রিপোর্টার
  • আপডেট : বুধবার, ২৬ নভেম্বর, ২০২৫

ট্রাইব্যুনালকে নিয়ে বিরূপ মন্তব্যের জেরে বিএনপি নেতা ফজলুর রহমানের বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগ আনা হয়েছে। বুধবার (২৬ নভেম্বর) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে তার বিরুদ্ধে এ অভিযোগ আনা হয়।

গত শনিবার (২৩ নভেম্বর) চ্যানেল 24 এর মুক্তবাক অনুষ্ঠানে তিনি ‘ট্রাইব্যুনালের বিচার মানি না’ এই মন্তব্য করেন। আগামী রোববার (৩০ নভেম্বর) ট্রাইব্যুনালের চেয়ারম্যানের উপস্থিতিতে এ বিষয়ে শুনানির দিন ধার্য করা হয়েছে। প্রসিকিউটর গাজি এম এইচ তামিম বিষয়টি নিশ্চিত করেছেন।

প্রসিকিউশন জানিয়েছে, গত ২৩ নভেম্বর চ্যানেল 24 এর একটি টকশো’তে অংশগ্রহণ করেন বিএনপি নেতা ফজলুর রহমান। ওই টকশো’তে ট্রাইব্যুনালকে উদ্দেশ্য করে তিনি বলেন, ‘আমি প্রথম দিন থেকেই বলছি, এই কোর্ট আমি মানি না।’

পরে উপস্থাপকের প্রশ্নের জবাবে তিনি আরও বলেন, ‘সবাই জানে, জানবে না কেন? আমার ইউটিউব শুনেন, আমি এই কোর্ট মানি না। এই কোর্টের আমি বিচার মানি না, ইউটিউবে বলেছি, টকশো’তে বলেছি। যদি না বলে থাকি এখন বললে আমার ভুল, মাফ চাইব, প্রতিদিন বলছি এই কোর্টের বিচার আমি মানি না। এই কোর্টের গঠন প্রক্রিয়া বলে এই কোর্টে বিচার হইতে পারে না। এই কোর্টে যারা বিচার করছে আমার ধারণা এদের মধ্যে, এদের ভেতরে একটা কথা আছে।’

এছাড়াও ওই টকশো’তে তিনি অনেক মানহানিকর বক্তব্য দিয়েছেন বলে অভিযোগ করে প্রসিকিউশন আরও জানিয়েছে, আমরা শুধু কোর্ট নিয়ে তিনি যেটুকু কথা বলেছেন সেটি ট্রাইব্যুনালের সামনে পড়েছি। সেই সঙ্গে পুরো ৪৯ মিনিটের ওই টকশো’টি আমরা পেনড্রাইভে করে ট্রাইব্যুনালে দাখিল করেছি।

প্রসিকিউটর গাজী এম এইচ তামিম জানিয়েছেন, এই আইনের ১১(৪) এ বলা আছে, কোনো ব্যক্তি এ ধরনের কর্মকাণ্ড করলে তার বিরুদ্ধে ট্রাইব্যুনাল একটি প্রসিডিংস্‌ ইস্যু করে তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারবে। এ ক্ষেত্রে আদালত এক বছরের বিনাশ্রম কারাদণ্ড ও আর্থিক জরিমানা করতে পারবেন। তবে এই আইনের ৪৫ এ বলা আছে, সবকিছু শুরুর আগেই অভিযুক্তকে একটি নোটিশ ইস্যু করে ট্রাইব্যুনালে ডেকে আনতে হবে এবং ট্রাইব্যুনাল তার বক্তব্য শুনবেন।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি