1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ০২:০৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
ত্রিশালের বালুরঘাটে ইজারাদারের কর্মীকে মারধরের অভিযোগ, ইউএনওকে বদলি বান্ডিলের ওপরে ১০০০, ভেতরে ১০০, ব্যাংকের ভল্টের ৪ কোটি ৩৮ লাখ টাকা গায়েব লোডশেডিং ব্যবস্থাপনা এবং দিন গোনা ছাড়া আর কোনো উপায় নেই: বিদ্যুৎমন্ত্রী ডিএমপির জুলাইয়ের সেরা মিরপুর বিভাগ, শ্রেষ্ঠ থানাও মিরপুর রাষ্ট্রপতি নির্বাচন: ৩ মনোনয়নপত্র জমা, প্রার্থী মির্জা ফখরুল ও অলি আহমদ মির্জা ফখরুলকে রাষ্ট্রপতি পদে মনোনয়নে প্রস্তাবক মঈন খান, সমর্থক গয়েশ্বর রাষ্ট্রপতি পদে বিএনপির প্রার্থী মির্জা ফখরুল সাপ মারতে বাংলাদেশ থেকে ৩০ বেজি নিয়েছিল জাপান, সেই বেজি নির্মূলেই লাগল ৪৫ বছর জুলাই স্মৃতি জাদুঘরের স্থাবর নিদর্শনের ক্ষতি করলে ১০ বছরের কারাদণ্ড কর্নেল অলির পক্ষে মনোনয়নপত্র জমা

বিএনপি থেকে পদত্যাগ করলেন সাবেক সংসদ সদস্য শাহ্ নুরুল কবির শাহীন

রিপোর্টার
  • আপডেট : রবিবার, ২৮ ডিসেম্বর, ২০২৫

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) থেকে পদত্যাগ করেছেন সাবেক সংসদ সদস্য আলহাজ্ব শাহ নুরুল কবির শাহীন।

রবিবার (২৮ ডিসেম্বর) বেলা ১২টায় ঈশ্বরগঞ্জ প্রেসক্লাব মিলনায়তনে উপস্থিত হয়ে এক জরুরি প্রেস ব্রিফিং এর মাধ্যমে তিনি পদত্যাগের ওই ঘোষণা দেন।

ওই সময় তিনি দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান বরাবর লিখিতভাবে প্রাথমিক সদস্যপদসহ সব সাংগঠনিক পদ থেকে পদত্যাগের সিদ্ধান্তেরর কথা নিশ্চিত করেন এবং দল থেকে পদত্যাগ পত্রের একটা কপিও সাংবাদিকদের সরবরাহ করেন।

পদত্যাগের বিষয়ে আলহাজ্ব শাহ নুরুল কবির শাহীন বলেন, আমি বর্তমান রাজনৈতিক বাস্তবতা ও ব্যক্তিগত বিবেচনায় এ সিদ্ধান্ত গ্রহণ করেছি।

উল্লেখ্য যে,দীর্ঘদিন ধরে বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত থাকা আলহাজ্ব শাহ নুরুল কবির শাহীন ময়মনসিংহ-৮ ঈশ্বরগঞ্জে ২০০১ সালে বিএনপি ও চারদলীয় জোটের প্রার্থি হয়ে নির্বাচন করে সংসদ সদস্য নির্বাচিত হয়ে জাতীয় সংসদের একজন সদস্য হিসেবে দায়িত্ব পালন করেন। তার পদত্যাগের খবরে স্থানীয় ও জাতীয় রাজনৈতিক অঙ্গনে নানা আলোচনা শুরু হয়েছে।

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, আসন্ন জাতীয় নির্বাচন ও চলমান রাজনৈতিক সমীকরণের প্রেক্ষাপটে এ পদত্যাগ বিএনপির রাজনীতিতে নতুন মাত্রা যোগ করতে পারে। এ বিষয়ে বিএনপির পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো বক্তব্য এখনো পাওয়া যায়নি।

এ বিষয়ে উপজেলা বিএনপির আহ্বায়ক ও ধানের শীষ মনোনিত প্রার্থী প্রকৌশলী লুৎফুল্লাহেল মাজেদ বাবু বলেন, এটা খুবই দুঃখজনক উনার মতো (আলহাজ্ব শাহ নুরুল কবির শাহীন) একজন ত্যাগী নেতাকে আমাদের খুবই প্রয়োজন। এ বিষয়ে আমি উনার সাথে ব্যাক্তিগতভাবে কথা বলব।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি