1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ১০:৩১ অপরাহ্ন
শিরোনামঃ
লক্ষ্মীপুরে মাটির নিচে ‌‘রহস্যময়’ সুড়ঙ্গ, ভেতরে মিলেছে বিছানা-বালিশ নদীর ঘাটে লুকানো ছিল ১৫ ব্যারেল তেল এসএসসির প্রশ্নফাঁসের বিষয়টি গুজব, সিটিটিসির অভিযানে গ্রেপ্তার ৪ কাগজপত্রবিহীন চালকদের লাইন থেকে সরে যেতে বলায় ইউএনওকে ধাওয়া ‘শিক্ষাপ্রতিষ্ঠানে কোনো ‘আদুভাই’ ছড়ি ঘোরাক, এটা দেখতে চাই না’ বিমানের পরিচালনা বোর্ড পুনর্গঠন, নতুন চেয়ারম্যান রুমি এ হোসেন হকারদের পুনর্বাসনের নির্দেশ প্রধানমন্ত্রীর ত্রিশাল মানবকল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে শিক্ষা উপকরণ বিতরণ জামায়াতের এমপিকে অবরুদ্ধ করে গাড়ি ভাঙচুরের ঘটনায় মামলা, গ্রেপ্তার ৯ মেধাভিত্তিক মানবসম্পদ গড়ে তোলা সরকারের অঙ্গীকার : প্রধানমন্ত্রী

বিএনপিতে পদ পাওয়ার খুশিতে তিন খাসি কেটে উৎসব আ.লীগ নেতার

রিপোর্টার
  • আপডেট : শুক্রবার, ২১ মার্চ, ২০২৫

পটুয়াখালীর বাউফল উপজেলায় বিএনপিতে পদ পেয়ে খুশিতে তিন খাসি জবাই করে উৎসব পালন করেছেন এক আওয়ামী লীগ নেতা। এনামুল হাসান নামের ওই ব্যক্তি উপজেলার কালিশুরী ইউনিয়ন বিএনপির সদস্য পদ বাগিয়েছেন।

শুক্রবার (১৪ মার্চ) এনামুল হাসান ইউনিয়ন বিএনপির কমিটিতে সদস্য পদে নির্বাচিত হলেও দুইদিন আগে ঘটা করে উৎসব পালন করলে বিষয়টি সবার নজরে আসে।

এলাকাবাসী জানায়, এনামুল আওয়ামী লীগ কর্মী। তিনি ওই ইউনিয়নের আওয়ামী লীগ সভাপতি নেছার উদ্দিন শিকদার ওরফে জামালের চাচাতো ভাই। এছাড়া, পটুয়াখালী জেলা আওয়ামী লীগের সভাপতি কাজী আলমগীর তার আপন ফুফা।

দলীয় সূত্র জানায়, ২নং কালিশুরি ইউনিয়ন বিএনপির তিনটি পদের দায়িত্বে থাকা ব্যক্তিরা বিভিন্ন সময় মৃত্যু বরণ করেন। এরপর থেকে পদগুলো শূন্য ছিল। দলের গতিশীলতা রক্ষার জন্য শূন্য পদে তিন জনকে দায়িত্ব দেয়া হয়েছে। তাদের মধ্যে এনামুল হাসান সদস্য পদ পান৷

স্থানীয় বিএনপি নেতারা বলছেন, এনামুল হাসান সরাসরি প্রকাশ্যে আওয়ামী রাজনীতিতে যুক্ত ছিলেন এবং ২০১৬ সালের ইউনিয়ন পরিষদ নির্বাচনে নৌকা প্রতীকের এজেন্ট হিসেবে কাজ করেন। তখন বিরোধী দলীয় নেতা-কর্মীদের নানাভাবে হয়রানি করেছেন।

এলাকাবাসীর অভিযোগ, এনামুল তার ফুফা জেলা আওয়ামী লীগের সভাপতি কাজী আলমগীরের ক্ষমতায় বিভিন্ন সময় জমি দখল, সালিশের নামে অর্থ আদায়ের সঙ্গে জড়িত ছিলেন।

ভুড়িভোজের বিষয়টি নিশ্চিত করে উপজেলা বিএনপির সদস্য সচিব আপেল মাহমুদ ফিরোজ বলেন, স্থানীয় বিএনপি নেতৃবৃন্দ সুপারিশসহ তিনটি নাম প্রস্তাব করেছিলেন। তাদেরই তিনটি পদের দায়িত্ব দেয়া হয়েছে। এনামুলের রাজনৈতিক ও ব্যক্তিজীবনের বিষয়ে পাওয়া অভিযোগ সম্পর্কে তদন্ত শুরু হয়েছে। তদন্ত শেষে ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানান তিনি।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি