1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬, ১১:২৫ অপরাহ্ন
শিরোনামঃ
সুস্থতার পথে মির্জা আব্বাস, শিগগিরই দেশে ফেরার আশা জলাবদ্ধতায় হাঁটু পানি, বেঞ্চে পা তুলে এসএসসি পরীক্ষা কুমিল্লায় শাহজালালে নিরাপত্তা ভেঙে রানওয়ের কাছে যুবক, আটক চট্টগ্রামে পরিত্যক্ত ট্রেনের দুই বগিতে আগুন, দেড় ঘণ্টায় নিয়ন্ত্রণ রূপপুরে জ্বালানি লোডিং শুরু, পারমাণবিক শক্তির যুগে বাংলাদেশের পদার্পণ এসএসসি পরীক্ষায় প্রক্সি দিতে গিয়ে ধরা, তরুণের এক বছরের কারাদণ্ড দেশে জঙ্গি তৎপরতা নেই, ‘শব্দটি আগে রাজনৈতিকভাবে ব্যবহৃত হতো’: স্বরাষ্ট্রমন্ত্রী আগামী ৪৮ ঘণ্টায় দেশজুড়ে কালবৈশাখীর আশঙ্কা, ৮ বিভাগে সতর্কতা চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত, সাগরে নৌযান চলাচলে সতর্কতা প্রিজনভ্যান দুর্ঘটনায় আহত সাবেক প্রতিমন্ত্রী পলক

বিআরটিসির আরো একটি ছাদখোলা বাস প্রস্তুত হচ্ছে

রিপোর্টার
  • আপডেট : রবিবার, ৯ অক্টোবর, ২০২২

প্রথমবার সাফ চ্যাম্পিয়নশিপ শিরোপা জেতার পর নারী ফুটবলারদের সংবর্ধনা দিতে একটি দোতলা বাসকে ছাদখোলা বাসে রূপ দেয় বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশন (বিআরটিসি)। ওই বাসের সঙ্গে আরও একটি বাস যুক্ত হচ্ছে বিআরটিসির বহরে। চাহিদা থাকায় এরইমধ্যে আরও একটি বাসের ছাদ খোলার কাজ শুরু করেছে সংস্থাটি।

এদিকে দ্বিতীয় ছাদখোলা বাসটি ১৮ অক্টোবর শেখ রাসেল দিবসের অনুষ্ঠানে ব্যবহার করা হতে পারে। মতিঝিল ডিপোতে ওই বাসকে প্রস্তুত করা হচ্ছে। সব কাজ শেষ হতে আরও এক সপ্তাহ সময় লাগতে পারে।

এ বিষয়ে মতিঝিল বাস ডিপোর ম্যানেজার মো. মাসুদ তালুকদার জানান, আরও একটি ছাদখোলা বাস বিআরটিসির বহরে যুক্ত হবে। এটা প্রস্তুত হতে সপ্তাহ খানেক সময় লাগবে। বাসের ছাদ কাটা শেষ হয়েছে। এখন রঙের কাজ বাকি। শেখ রাসেল দিবসে এটা উন্মুক্ত হবে।

তিনি আরও জানান, ছাদখোলা বাস দুটি রাষ্ট্রের বিভিন্ন গুরুত্বপূর্ণ কাজে ব্যবহার করা হবে। চাহিদা থাকায় ছাদখোলা বাসের সংখ্যা বাড়ানো হচ্ছে। এসব বাস বিভিন্ন ধরনের সরকারি কর্মসূচিতে ব্যবহার করা হবে।

তাছাড়া ট্যুরিস্ট বাস হিসেবেও এগুলো ভাড়া দেওয়ার পরিকল্পনা আছে আমাদের। এদিকে খোঁজ নিয়ে জানা গেছে, রাজধানীর মতিঝিল থেকে টঙ্গী রুটে চলাচল করা একটি পুরোনো দোতলা বাসকে ছাদখোলা বাসে রূপান্তর করা হচ্ছে।

 

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি