1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০৩:৫৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
১০ বছরের জ্বালানি পরিকল্পনা সংসদে তুলে ধরবে সরকার : প্রধানমন্ত্রী শিশুদের কাছে সঠিক ইতিহাস তুলে ধরতে উদ্যোগ নেবে সরকার : তথ্য প্রতিমন্ত্রী বাবুনগর মাদ্রাসায় হেফাজতের শীর্ষ আলেমদের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী সালমান শাহ হত্যা মামলায় খলনায়ক ডন গ্রেপ্তার, নেওয়া হচ্ছে আদালতে রাষ্ট্রপতি প্রার্থী ঘোষণা করল ১১-দল বগুড়ায় দাঁড়িয়ে থাকা ট্রাকে অপর ট্রাকের ধাক্কায় নিহত ৩ মহেশখালীর মাতারবাড়িতে পৌঁছেছেন প্রধানমন্ত্রী ল্যাপটপ বিক্রির বিজ্ঞাপন, যশোরে ‘হানি ট্র্যাপে’ ফেলে সর্বস্ব লুট ভারতের ‘হাসিনা কার্ড’ আর বন্ধুত্বপূর্ণ সম্পর্ক একসঙ্গে যায় না: স্বরাষ্ট্রমন্ত্রী জুলাই বিপ্লবের দুই বছর পূর্তি উপলক্ষ্যে ঈশ্বরগঞ্জ বিএনপির আনন্দ মিছিল

বাড়ি শরীয়তপুর, দিনের বেলা চুরি করেন গফরগাঁওয়ে

রিপোর্টার
  • আপডেট : সোমবার, ১৪ জুন, ২০২১

ময়মনসিংহের গফরগাঁও পৌর শহরের বিভিন্ন এলাকায় সম্প্রতি দিনেদুপুরে ফ্ল্যাট-বাসা বাড়ির দরজার তালা ভেঙে বেশ কিছু চুরির ঘটনা ঘটেছে। সিসি টিভি ক্যামেরার ফুটেজ সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হলেও চোরদের শনাক্ত করা যাচ্ছিল না। একের পর এক চুরির ঘটনায় পৌরবাসী অতিষ্ঠ হয়ে উঠেছিলেন। পুলিশ অব্যাহত তৎপরতা চালিয়েও চোরদের ধরতে পারছিল না।

অবশেষে আজ সোমবার সকাল সোয়া ১১টায় গফরগাঁও রেলওয়ে স্টেশন সংলগ্ন সিএনজি স্ট্যান্ড থেকে হিরো (২৫) নামে এক চোরকে আটক করে পুলিশ। এ সময় জুয়েল (২৫) নামে অপর এক চোর পালিয়ে যায়। আটক হিরো শরীয়তপুর জেলার নড়িয়া থানাধীন লুংশি গ্রামের মৃত সেকান্দার আলী সর্দারের ছেলে। আটককৃতকে পরে ময়মনসিংহ ডিবি পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

জানা যায়, সাম্প্রতিক কয়েক দিনে গফরগাঁও পৌর শহরের বিভিন্ন স্থানে সকাল ১১টা থেকে দুপুর ১২টার মধ্যে বেশ কয়েকটি ফ্ল্যাট বাসায় দরজার তালা ভেঙে দুঃসাহসিক চুরির ঘটনা ঘটে। চোর চক্রটি অল্প সময়ের মধ্যে দ্রুত নগদ টাকা ও স্বর্ণালংকার চুরি করে পালিয়ে যায়। চুরির ঘটনার পর বাসাবাড়ির সিসি টিভি ফুটেজ ফেসবুকে ভাইরাল হলেও স্থানীয় লোকজন চোরদের চিনতে পারেননি। পুলিশ প্রশাসনও চোর ধরতে গলদঘর্ম অবস্থায় পড়ে।

আটক হিরো পুলিশের জিজ্ঞাসাবাদে জানান, চোর চক্রটি কমলাপুর রেলওয়ে স্টেশন সংলগ্ন বস্তিতে থাকে এবং সকালবেলা ট্রেনে-বাসে বিভিন্ন শহরে গিয়ে চুরি করে দিনে দিনে ফিরে আসেন।

গফরগাঁও থানার ওসি অনুকূল সরকার বলেন, কয়েকটি চুরির ঘটনায় মানুষ অতিষ্ঠ হয়ে উঠেছিল। আমাদের অব্যাহত তৎপরতায় এক চোরকে ধরা সম্ভব হয়েছে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি