1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ০৯:১৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
সুস্থতার পথে মির্জা আব্বাস, শিগগিরই দেশে ফেরার আশা জলাবদ্ধতায় হাঁটু পানি, বেঞ্চে পা তুলে এসএসসি পরীক্ষা কুমিল্লায় শাহজালালে নিরাপত্তা ভেঙে রানওয়ের কাছে যুবক, আটক চট্টগ্রামে পরিত্যক্ত ট্রেনের দুই বগিতে আগুন, দেড় ঘণ্টায় নিয়ন্ত্রণ রূপপুরে জ্বালানি লোডিং শুরু, পারমাণবিক শক্তির যুগে বাংলাদেশের পদার্পণ এসএসসি পরীক্ষায় প্রক্সি দিতে গিয়ে ধরা, তরুণের এক বছরের কারাদণ্ড দেশে জঙ্গি তৎপরতা নেই, ‘শব্দটি আগে রাজনৈতিকভাবে ব্যবহৃত হতো’: স্বরাষ্ট্রমন্ত্রী আগামী ৪৮ ঘণ্টায় দেশজুড়ে কালবৈশাখীর আশঙ্কা, ৮ বিভাগে সতর্কতা চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত, সাগরে নৌযান চলাচলে সতর্কতা প্রিজনভ্যান দুর্ঘটনায় আহত সাবেক প্রতিমন্ত্রী পলক

বাস-ট্রাক সংঘর্ষে প্রাণ গেল দুইজনের, আহত ২৫

রিপোর্টার
  • আপডেট : সোমবার, ২৩ মে, ২০২২

নেত্রকোনা-ময়মনসিংহ মহাসড়কে বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে দুই জন নিহত হয়েছেন। আজ সোমবার ভোরে ওই সড়কের নেত্রকোনা সদর উপজেলাধীন চল্লিশা এলাকায় এ ঘটনা ঘটে। এতে কমপক্ষে ২৫ জন আহত হয়েছেন।

নিহতরা হলেন- ময়মনসিংহের নান্দাইল উপজেলার বাসচালক সবুজ মিয়া ও বাসের সুপারভাইজার সুহেল মিয়া।

তিনি সুনামগঞ্জের ধরমপাশা উপজেলার কালাচান মিয়ার ছেলে। নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন নেত্রকোনা মডেল থানার এস আই জহুরুল ইসলাম।

আহতদের মধ্যে ১৭ জনকে নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। গুরুতর আহত দুই জনকে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, আজ সোমবার ভোর সাড়ে ৫টার দিকে ওই সড়কের চল্লিশা এলাকায় নেত্রকোনা থেকে ঢাকাগামী ধানবোঝাই একটি ট্রাকের সঙ্গে যাত্রীবাহী একটি বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। শাহ পরান নামের ওই বাসটি চট্রগ্রামের হাটহাজারী থেকে সুনামগঞ্জের ধরমপাশা উপজেলা সদরে আসছিল। বাসচালক ঘটনাস্থলেই মারা যান। আর সুপারভাইজারকে গুরুতর আহত অবস্থায় ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়ার পথে মারা যান। তাদের লাশ নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালে রাখা আছে।

ধরমপাশা-হাটহাজারী সড়কের বাসচালক তরিকুল ইসলাম অভিযোগ করে বলেন, ট্রাকটি চালকের পরিবর্তে সহকারী চালিয়ে যাচ্ছিলেন। অদক্ষ চালকের কারণেই দুর্ঘটনাটি ঘটে।

নেত্রকোনা ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক মামুন মিয়া বলেন, আহতদের উদ্ধার করে নেত্রকোনা আধুনিক হাসপাতালে পাঠানো হয়েছে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি