1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ১০:২১ পূর্বাহ্ন
শিরোনামঃ
মোবাইলে কথা বলার খরচ কমতে পারে, গণশুনানিতে সুখবর দিলো বিটিআরসি এক্সিলারেট টার্মিনাল থেকে সরবরাহ বন্ধ, ফের তীব্র গ্যাস সংকট বিদায়ী বক্তব্যে কাঁদলেন মির্জা ফখরুল, চাইলেন দলীয় এমপিদের ভোট রাষ্ট্রপতি নির্বাচনের ভোটগ্রহণ বৃহস্পতিবার, শপথ শুক্রবার : চিফ হুইপ কারা মহাপরিদর্শক মোতাহের হোসেনকে সরিয়ে দেওয়া হয়েছে একনেকে ১০ প্রকল্প অনুমোদন, ব্যয় হবে প্রায় ৯ হাজার ৩৩৪ কোটি টাকা বিশ্বের সেরা এয়ারলাইন কোনগুলো জেনে নিন ধানমন্ডির ইচিগো রেস্টুরেন্টে অভিযান, লাখ টাকা জরিমানা ১৮ কোটি জনগণের প্রত্যাশা পূরণে কাজ করব : দুদক চেয়ারম্যান রাষ্ট্রপতি নির্বাচনে ব্যালট ‘ওপেন’, কে কাকে ভোট দেবেন সবই দেখা যাবে

বাস এবং অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে নিহত ১

রিপোর্টার
  • আপডেট : বুধবার, ১০ আগস্ট, ২০২২

নেত্রকোনার বারহাট্টায় যাত্রীবাহী বাস ও ব্যাটারিচালিত অটোরিক্সার মুখোমুখি সংঘর্ষে এক ব্যক্তি নিহত হয়েছেন।

বুধবার বিকালে নেত্রকোনা থেকে মোহনগঞ্জগামী বাসটি বারহাট্টা ফায়ার সার্ভিস স্টেশনের মোড়ে পৌঁছলে বিপরীত দিক থেকে আসা ব্যাটারিচালিত অটোরিকশার সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়।

দুর্ঘটনায় অটোরিকশাটি দুমড়েমুচড়ে যায়। অটোরিকশায় থাকা আরও তিন যাত্রী আহত হন। তাদেরকে উদ্ধার করে স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। গুরুতর আহত একজনকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।
সূত্র জানিয়েছে, নিহতের নাম আব্দুস শহীদ (৫৫)। তবে প্রাথমিকভাবে আহতদের পরিচয় জানা যায়নি।

বারহাট্টা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লুৎফুল হক দুর্ঘটনার তথ্য নিশ্চিত করে বলেন, এখনো সবার পরিচয় জানা যায়নি। দুর্ঘটনার পর বাসটির চালক পালিয়ে যায়। তবে বাসটি জব্দ করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি