1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ০৮:৫২ অপরাহ্ন
শিরোনামঃ
লক্ষ্মীপুরে মাটির নিচে ‌‘রহস্যময়’ সুড়ঙ্গ, ভেতরে মিলেছে বিছানা-বালিশ নদীর ঘাটে লুকানো ছিল ১৫ ব্যারেল তেল এসএসসির প্রশ্নফাঁসের বিষয়টি গুজব, সিটিটিসির অভিযানে গ্রেপ্তার ৪ কাগজপত্রবিহীন চালকদের লাইন থেকে সরে যেতে বলায় ইউএনওকে ধাওয়া ‘শিক্ষাপ্রতিষ্ঠানে কোনো ‘আদুভাই’ ছড়ি ঘোরাক, এটা দেখতে চাই না’ বিমানের পরিচালনা বোর্ড পুনর্গঠন, নতুন চেয়ারম্যান রুমি এ হোসেন হকারদের পুনর্বাসনের নির্দেশ প্রধানমন্ত্রীর ত্রিশাল মানবকল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে শিক্ষা উপকরণ বিতরণ জামায়াতের এমপিকে অবরুদ্ধ করে গাড়ি ভাঙচুরের ঘটনায় মামলা, গ্রেপ্তার ৯ মেধাভিত্তিক মানবসম্পদ গড়ে তোলা সরকারের অঙ্গীকার : প্রধানমন্ত্রী

প্রস্তাবিত বাজেট সংকটে বাস্তবসম্মত, সাহসী, গণমুখী: কাদের

রিপোর্টার
  • আপডেট : বৃহস্পতিবার, ৬ জুন, ২০২৪

প্রস্তাবিত ২০২৪-২৫ অর্থবছরের বাজেট বাস্তবসম্মত, সাহসী ও গণমুখী হয়েছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

আজ বৃহস্পতিবার বিকেলে বাজেট উপস্থাপন শেষে গণমাধ্যমকর্মীদের সঙ্গে আলাপকালে তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় তিনি এ কথা বলেন।

কাদের বলেন, ‘প্রস্তাবিত বাজেট আমি বলবো সংকটে বাস্তবসম্মত গণমুখী বাজেট। এই বাজেট আমাদের নির্বাচনী ইশতেহার; বাংলাদেশ আওয়ামী লীগের নির্বাচনী যে ইশতেহার, সেখানে আমাদের যে অঙ্গীকার ছিল, বিশেষ অগ্রাধিকারপ্রাপ্ত যে প্রকল্পগুলো; তার মধ্যে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ, কর্মসংস্থান, সামাজিক নিরাপত্তা বেষ্টনীকে গুরুত্ব দেওয়া হয়েছে।

‘সেদিক থেকে আমি বলবো এই বাজেট বাস্তবসম্মত, সাহসী, গণমুখী বাজেট,’ বলেন তিনি।

কাদের আরও বলেন, ‘আমাদের বাজেট এই সরকারই করেছে, এখানে কোনো প্রেসক্রিপশন কাজ করেনি। প্রেসক্রিপশনে চলা লোক শেখ হাসিনা সরকারে নেই।’

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি