1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ১১:৩৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
ল্যাপটপ বিক্রির বিজ্ঞাপন, যশোরে ‘হানি ট্র্যাপে’ ফেলে সর্বস্ব লুট ভারতের ‘হাসিনা কার্ড’ আর বন্ধুত্বপূর্ণ সম্পর্ক একসঙ্গে যায় না: স্বরাষ্ট্রমন্ত্রী জুলাই বিপ্লবের দুই বছর পূর্তি উপলক্ষ্যে ঈশ্বরগঞ্জ বিএনপির আনন্দ মিছিল রোববার চট্টগ্রাম যাচ্ছেন প্রধানমন্ত্রী, দেখা করবেন হেফাজত আমিরের সঙ্গে বিএনপি গণমাধ্যমের অবাধ স্বাধীনতায় বিশ্বাস করে: প্রতিমন্ত্রী টুকু ঢাকা-রিয়াদ-ঢাকা সরাসরি ফ্লাইট চালু ১/১১’র সময় ডিজিএফআইর বন্দিশালায় রাখা হয় বর্তমান প্রধানমন্ত্রীকে: চিফ প্রসিকিউটর ‘রিহ্যাব-রাজউক ইন্সপেক্টর ও ভবন মালিকদের যৌথ প্রযোজনায় অনিয়ম হচ্ছে’ মজুতদারির সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড, যা করার ভেবেচিন্তে করবেন: আইনমন্ত্রী জুলাই জাদুঘরকে স্বায়ত্তশাসিত হিসেবে স্বীকৃতি দিয়ে আইনের দাবি নাহিদের

বাসায় ঢুকে শিশু ধর্ষণচেষ্টা, অভিযুক্তকে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ

রিপোর্টার
  • আপডেট : রবিবার, ৭ জুন, ২০২৬

চট্টগ্রামের হালিশহর থানার ছোটপুল এলাকায় পাঁচ বছর বয়সী এক শিশুকে বাসায় ঢুকে ধর্ষণচেষ্টার অভিযোগ উঠেছে। এ ঘটনায় অভিযুক্ত রুবেল নামের এক চালককে বৈদ্যুতিক খুঁটির সঙ্গে বেঁধে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করেছে স্থানীয় জনতা।

রোববার (৭ জুন) সকাল ১০টার দিকে থানার ছোটপুল এলাকার কাঁচাবাজার এলাকায় এ ঘটনা ঘটে। এ প্রতিবেদন লেখা পর্যন্ত সময়ে (বেলা সাড়ে ১১টা) অভিযুক্ত ব্যক্তিকে বাঁধা অবস্থা থেকে আটক করে পুলিশের হেফাজতে নেওয়া হয়েছে বলে জানিয়েছেন স্থানীয়রা।

স্থানীয় সূত্রে জানা যায়, অভিযুক্ত রুবেল হালিশহরে বিভিন্ন রুটে অটো-টেম্পু চালায়। ধর্ষণের শিকার শিশুটির বাবাও পেশায় গাড়িচালক। তারা দুজনেই একে অপরের পরিচিত। ভুক্তভোগী শিশুর মা পেশায় গার্মেন্টসকর্মী।

ভুক্তভোগী শিশুর বাবা বলেন, ‘সকাল থেকে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হচ্ছিল। আমি ও আমার মেয়ে ঘুমিয়েছিলাম। এমন সময় রুবেল গাড়ি বের করার কথা বলে বাসায় আসে। বৃষ্টির কারণে আমি বের হবো না বললে সে চলে যায়। আমিও ঘুমিয়ে পড়ি। হঠাৎ আমার মেয়ের চিৎকার শুনে আমার ভেঙে গেলে মেয়ের মুখ থেকে সব জানতে পারি। রুবেলকে আমি খোঁজাখুঁজি শুরু করি, পরে স্থানীয়দের সহযোগিতায় তাকে ধরে ফেলি।’

বিষয়টি নিশ্চিত করে হালিশহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী মুহাম্মদ সুলতান আহসান উদ্দীন বলেন, ‘স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। অভিযুক্তকে থানায় এনে জিজ্ঞাসাবাদের পর বিস্তারিত জানা যাবে।’

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি