1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
শুক্রবার, ০১ মে ২০২৬, ০৩:১৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
বিমানের ইতিহাসে সবচেয়ে বড় চুক্তি: ৩৭ হাজার কোটি টাকায় ১৪ উড়োজাহাজ কিনছে বিমান ব্যয় কমাতে নতুন নির্দেশনা: অতিরিক্ত সচিবরা আর বিজনেস ক্লাসে ভ্রমণ করতে পারবেন না ফুলবাড়িয়ায় অবৈধ জ্বালানি বেচাকেনা: ট্যাংক লরি জব্দ, গ্রেপ্তার ৩ সাপের ছোবল খেয়ে জীবিত গোখরা নিয়েই হাসপাতালে যুবক ভালুকায় স্কুলে চুরি: কম্পিউটারসহ ৩ লাখ টাকার মালামাল উধাও সংসদে ঐক্যের ডাক: ‘পিঁপড়ার বলের মতো’ একসঙ্গে থাকার আহ্বান চিফ হুইপ মনির রাষ্ট্রপতিকে অপসারণ ও গ্রেফতারের দাবি নাহিদ ইসলামের তামিমের নেতৃত্বাধীন বিসিবি কমিটি নিয়ে হাইকোর্টে রিট মায়ের আরোগ্য কামনায় দানবাক্সে সোনার দুল ও চিরকুট সীমান্তে ‘কুমির-সাপ’ মোতায়েনের প্রস্তাব বিএসএফের, সমালোচনায় বিশেষজ্ঞরা

বালুর নিচে চাপা পড়ে প্রাণ গেল শ্রমিকের

রিপোর্টার
  • আপডেট : শনিবার, ১ মে, ২০২১

নেত্রকোনার দুর্গাপুরে তিন নম্বর বালুর ইজারা মহাল (বিরিশিরি থেকে কেরণখলা) সখীর বালুর ঘাট এলাকায় বাংলা ড্রেজারে বালু উত্তোলনের সময় গর্তের বালুতে চাপা পড়ে এক শ্রমিকের মৃত্যু হয়েছে।

শনিবার (১ মে) বেলা ১১টার দিকে বিরিশিরি ইউনিয়নের কানিয়াইল গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

নিহত শ্রমিকের নাম সবুজ মিয়া (৩২)। তিনি পৌরসভার খরস গ্রামের আব্দুস সাত্তারের ছেলে।

নিহতের চাচা নুরু মিয়া জানান, প্রতিদিনের মতো নিজের ড্রেজারে বালু তুলতে যান সবুজ মিয়া। বালু উত্তোলনের কারণে সৃষ্ট গর্তের ওপরের অংশে দাঁড়িয়ে কাজ করতে হচ্ছিল। হঠাৎ ওপরের বালুর স্তূপের অংশ নিচ দিকে ধসে পড়ে। এতে বালু চাপা পড়েন সবুজ। তার চিৎকারে আশপাশের লোকজন দৌঁড়ে গিয়ে ঘটনাস্থল থেকে উদ্ধার করে হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন দুর্গাপুর থানার ওসি (তদন্ত) মীর মাহবুব।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি