1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০৬:১২ পূর্বাহ্ন
শিরোনামঃ
‘নথি’ বলছে গভর্নিং বডির হাতে নিয়োগ, মন্ত্রীর দাবি ‘সিদ্ধান্ত হয়নি’ ময়মনসিংহে ৫ পরীক্ষার্থীর ৭ শিক্ষক, পাস করেনি কেউ কারামুক্ত আ.লীগ নেতাকর্মীদের বরণ করতে গিয়ে ফুলের মালাসহ আটক ৪ বাংলাদেশ চায় হাসিনা এবং হা‌দির হত্যাকারীদের প্রত্যর্পণ ত্বরান্বিত হোক ‘ছাদ থেকে পড়ে’ ছাত্রদল নেতার মৃত্যুর ঘটনায় ৪ পুলিশ সদস্য প্রত্যাহার খাতা পুনঃপরীক্ষণ নিয়ে যা বললেন শিক্ষামন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী মন খুলে গান গাওয়া যায়, নাম্বার দেওয়া যায় না : শিক্ষামন্ত্রী এসএসসির ফল প্রকাশ : ৩১২ প্রতিষ্ঠানে কেউ পাস করেনি এসএসসি-সমমান পরীক্ষার ফল প্রকাশ, পাসের হার ৬২.২৫ শতাংশ

বালুর ঢিবির নিচ থেকে অবৈধ ২৬ শত কেজি চিনি উদ্ধার

মোঃ নাইমুর রহমান, শেরপুর
  • আপডেট : মঙ্গলবার, ২০ জুন, ২০২৩

শেরপুর শহরের দমদমা কালীগঞ্জ থেকে বালুর ঢিবির নিচ থেকে ২৬০০ কেজি চোরাই চিনি উদ্ধার করেছে পুলিশ, যার বাজারমূল্য ৩ লাখ ২৫ হাজার টাকা। আজ সন্ধায় শেরপুর পৌর শহরের জেলখানা মোড় এলাকা থেকে ৫২বস্তা চিনি উদ্ধার করে শেরপুর সদর থানা পুলিশ।

পুলিশ জানায়, দমদমা এলাকাতে কোন ব্যবসায়ী মজুদের উদ্দেশ্যে চিনি মজুদ করছে এমন গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালায় পুলিশ। এসময় বেলাল হোসেনের ভাড়া জমিতে ত্রিপালে ঢাকা অবস্থায় বালুর ঢিবির নিচ থেকে পঞ্চাশ কেজির ৫২বস্তা চিনি উদ্ধার করা হয়। তবে কে কি উদ্দেশ্যে চিনি মজুদ করেছিলো তা জানা সম্ভব হয়নি। এমনকি স্থানীয়রাও এ বিষয়ে কিছু বলতে পারেনি।

শেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বছির আহমেদ বাদল বলেন, চিনি উদ্ধার করে থানায় আনা হয়েছে। চিনির মূল্য বৃদ্ধির কথা শুনে কোন ব্যবসায়ী এখানে মজুদ করেছে বলে ধারনা করা হচ্ছে৷ তবে কাউকে আটক করা সম্ভব হয়নি। আগামীকাল জব্দ চিনি আদালতের মাধ্যমে পরবর্তী ব্যবস্থা নেয়া হবে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি