1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ০৪:১৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
৯ শ্রমিকের মৃত্যুর কারণ মাত্রাতিরিক্ত হাইড্রোজেন সালফাইডের উপস্থিতি আসিফ নজরুলের মন্তব্য: বঙ্গবন্ধুর জন্ম না হলে ১৯৭১ সালে দেশ স্বাধীন হতো না নাছিমা কাদির মোল্লা স্কুল থেকে টিসি পাওয়া ২৫ শিক্ষার্থীও পেয়েছে জিপিএ-৫ ২০২৭ সালের এসএসসি পরীক্ষার সূচি প্রকাশ থানায় ছাদের পলেস্তারা ধসে পুলিশ কর্মকর্তা আহত শেখ মুজিবের মৃত্যুবার্ষিকী : ধানমন্ডি ৩২ ঘিরে কঠোর নিরাপত্তা ব্যবস্থা ত্রিশালের বালুরঘাটে ইজারাদারের কর্মীকে মারধরের অভিযোগ, ইউএনওকে বদলি বান্ডিলের ওপরে ১০০০, ভেতরে ১০০, ব্যাংকের ভল্টের ৪ কোটি ৩৮ লাখ টাকা গায়েব লোডশেডিং ব্যবস্থাপনা এবং দিন গোনা ছাড়া আর কোনো উপায় নেই: বিদ্যুৎমন্ত্রী

বাম চোখের বদলে ডান চোখে অপারেশন করা সেই ডাক্তার গ্রেফতার

রিপোর্টার
  • আপডেট : বৃহস্পতিবার, ১৬ জানুয়ারী, ২০২৫

ভুল চিকিৎসার অভিযোগে মামলা দায়ের করার পর এক নারী চিকিৎসককে গ্রেফতার করেছে ধানমন্ডি থানা পুলিশ। বুধবার (১৫ জানুয়ারি) দিবাগত রাতে রাজধানীর এলিফেন্টরোডের নিজ বাসা থেকে ডা. শাহেদারা বেগম নামের ওই চিকিৎসককে গ্রেফতার করা হয়।

জানা গেছে, অভিযুক্ত চিকিৎসক ধানমন্ডিস্থ বাংলাদেশ আই হসপিটালের শিশু চক্ষু বিশেষজ্ঞ। গতকাল বুধবার রাত ১১টার দিকে তার বিরুদ্ধে ধানমন্ডি থানায় মামলা দায়ের করা হয়।

তার বিরুদ্ধে করা অভিযোগ থেকে জানা গেছে, গত মঙ্গলবার দেড় বছর বয়সী এক শিশুর চোখে তিনি ভুল অপারেশন করেন। শিশুর বাম চোখে সমস্যা থাকলেও ওই চিকিৎসক প্রথমে ডান চোখে অপারেশন করেন। বিষয়টি পরিবারের সদস্যদের চোখে পড়লে কর্তব্যরত চিকিৎসককে জানান তারা। এতে দুঃখ প্রকাশ করে ফের চিকিৎসার জন্য অপারেশন থিয়েটারে নিয়ে যাওয়া হয় শিশুটিকে।

এ বিষয়ে পুলিশ কোনো মন্তব্য করতে রাজি হয়নি। হাসপাতাল কতৃপক্ষ জানিয়েছে, তদন্ত করে এ বিষয়ে ব্যবস্থা নেয়া হবে। অন্যদিকে এ ঘটনার সুষ্ঠ বিচারের দাবি জানিয়েছেন শিশুটির স্বজনেরা।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ আঙ্গর টিভি