1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ১২:০১ পূর্বাহ্ন
শিরোনামঃ
১০ বছরের জ্বালানি পরিকল্পনা সংসদে তুলে ধরবে সরকার : প্রধানমন্ত্রী শিশুদের কাছে সঠিক ইতিহাস তুলে ধরতে উদ্যোগ নেবে সরকার : তথ্য প্রতিমন্ত্রী বাবুনগর মাদ্রাসায় হেফাজতের শীর্ষ আলেমদের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী সালমান শাহ হত্যা মামলায় খলনায়ক ডন গ্রেপ্তার, নেওয়া হচ্ছে আদালতে রাষ্ট্রপতি প্রার্থী ঘোষণা করল ১১-দল বগুড়ায় দাঁড়িয়ে থাকা ট্রাকে অপর ট্রাকের ধাক্কায় নিহত ৩ মহেশখালীর মাতারবাড়িতে পৌঁছেছেন প্রধানমন্ত্রী ল্যাপটপ বিক্রির বিজ্ঞাপন, যশোরে ‘হানি ট্র্যাপে’ ফেলে সর্বস্ব লুট ভারতের ‘হাসিনা কার্ড’ আর বন্ধুত্বপূর্ণ সম্পর্ক একসঙ্গে যায় না: স্বরাষ্ট্রমন্ত্রী জুলাই বিপ্লবের দুই বছর পূর্তি উপলক্ষ্যে ঈশ্বরগঞ্জ বিএনপির আনন্দ মিছিল

বাবার হত্যাকারীদের ফাঁসি চান ছেলে

রাকিবুল ইসলাম রাকিব, গৌরীপুর
  • আপডেট : মঙ্গলবার, ৮ আগস্ট, ২০২৩

ময়মনসিংহের গৌরীপুরের মাওহা ইউনিয়নের খেলতবাড়ি গ্রামের কৃষক সাহেব আলী হত্যা মামলার আসামিদের গ্রেফতারের দাবিতে বিক্ষোভ ও মানববন্ধন হয়েছে।

মঙ্গলবার বিকালে উপজেলার মাওহা ইউনিয়নের পালুহাটি বাজারে এলাকাবাসীর ব্যানারে এই কর্মসূচি পালিত হ।
কর্মসূচিতে অংশ নিয়ে নিহত সাহেব আলীর ছেলে রাজিব মিয়া তার বাবার হত্যা মামলার আসামিদের দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় এনে ও ফাঁসির দাবি জানান।

কর্মসূচিতে বক্তব্য দেন, ইউপি সদস্য মানিক মিয়া, নিহতের স্ত্রী সখিনা খাতুন, নিহতের ভাই ছাহেদ আলী, নিহতের ভাই বউ রেহেনা আক্তার, এলাকাবাসী আবুবকর সিদ্দিক, মোঃ হারুন মিয়া, জহিরুল ইসলাম প্রমুখ।

প্রসঙ্গত, উপজেলার মাওহা ইউনিয়নের খলতবাড়ি গ্রামের বাসিন্দা সাহেব আলীর বাড়ির পাশে জমিতে পুকুর খনন বিরোধ চলছিল একই গ্রামের বাবুল মিয়ার। গত ১ জুলাই ওই বিরোধপূর্ণ জমিতে মাটি ফেলাতে কেন্দ্র করে দুপক্ষের সংঘর্ষে সাহেব আলী নিহত হয়।

এ ঘটনায় ৪ জুলাই সাহেব আলীর ছেলে বাদী হয়ে ১৫ জনকে আসামি করে গৌরীপুর থানায় মামলা দায়ের করেন। ইতিমধ্যে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ান (র্যাব) ১৪ দুই আসামি বাবুল মিয়া (৫৬) ও তার ছেলে জহিরুল ইসলাম (১৯) কে গ্রেপ্তার করেছে।

গৌরীপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহমুদুল হাসান বলেন, সাহেব আলী হত্যা মামলার দুই গ্রেপ্তার করা হয়েছে। মামলার সাত আসামি উচ্চ আদালতের জামিনে আছেন। অন্যান্য আসামিদের ধরার চেষ্টা চলছে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি