1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ০৯:২৮ অপরাহ্ন
শিরোনামঃ
লক্ষ্মীপুরে মাটির নিচে ‌‘রহস্যময়’ সুড়ঙ্গ, ভেতরে মিলেছে বিছানা-বালিশ নদীর ঘাটে লুকানো ছিল ১৫ ব্যারেল তেল এসএসসির প্রশ্নফাঁসের বিষয়টি গুজব, সিটিটিসির অভিযানে গ্রেপ্তার ৪ কাগজপত্রবিহীন চালকদের লাইন থেকে সরে যেতে বলায় ইউএনওকে ধাওয়া ‘শিক্ষাপ্রতিষ্ঠানে কোনো ‘আদুভাই’ ছড়ি ঘোরাক, এটা দেখতে চাই না’ বিমানের পরিচালনা বোর্ড পুনর্গঠন, নতুন চেয়ারম্যান রুমি এ হোসেন হকারদের পুনর্বাসনের নির্দেশ প্রধানমন্ত্রীর ত্রিশাল মানবকল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে শিক্ষা উপকরণ বিতরণ জামায়াতের এমপিকে অবরুদ্ধ করে গাড়ি ভাঙচুরের ঘটনায় মামলা, গ্রেপ্তার ৯ মেধাভিত্তিক মানবসম্পদ গড়ে তোলা সরকারের অঙ্গীকার : প্রধানমন্ত্রী

বাবার মৃত্যুর পর বাড়িতে এসে স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেফতার

রিপোর্টার
  • আপডেট : রবিবার, ৪ জানুয়ারী, ২০২৬

ময়মনসিংহের গৌরীপুরে বাবার মৃত্যুর খবর পেয়ে বাড়িতে এসে স্বেচ্ছাসেবক লীগ নেতা মো. ফারুক আহমেদ (৩০) পুলিশের হাতে গ্রেফতার হয়েছেন।

শনিবার রাতে উপজেলার গৌরীপুর ইউনিয়নের কোনাপাড়া গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়।

জানা গেছে, মো. ফারুক আহমেদের বাড়ি উপজেলার গৌরীপুর ইউনিয়নের কোনাপাড়া গ্রামে। তিনি গৌরীপুর ইউনিয়ন স্বেচ্ছসেবক লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক। ফারুক রাজধানী ঢাকায় একটি বেসরকারি কোম্পানিতে চাকরি করতেন। গত বৃহস্পতিবার রাতে ফারুকের বাবা আলাল উদ্দিন (৭৫) বার্ধক্যজনিত কারণে মৃত্যুবরণ করেন। খবর পেয়ে পরের শুক্রবার বাড়িতে এসে বাবার জানাজায় অংশ নিয়ে দাফন সম্পন্ন করেন। রোববার ফারুকের বাড়িতে তার সদ্য প্রয়াত বাবার আত্মার মাগফেরাত কামনায় মিলাদের আয়োজনের প্রস্ততি চলছিল। এরমধ্যেই শনিবার রাতে তিনি গ্রেফতার হন।

ফারুকের স্ত্রী লিমা বেগম বলেন, আমার শ্বশুরের মৃত্যুর খবর পেয়ে ঢাকা থেকে বাড়িতে আসেন আমার স্বামী। রোববার বাড়িতে চারদিনের মিলাদ শেষে আমার স্বামীর কর্মস্থলে ফেরার কথা। শনিবার রাতে তিনি পাশের বাড়িতে ঘুমিয়েছিলেন। সেখান থেকে পুলিশ তাকে ধরে নিয়ে যায়। স্বামীর আয়েই চলতো সংসার ও সন্তানদের পড়াশোনার খরচ। এখন তার গ্রেফতারে অনিশ্চয়তার মধ্যে পড়েছি।

গৌরীপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) কামরুল হাসান বলেন, ২০২৫ সালের জুলাই মাসে গৌরীপুর থানায় পুলিশ বাদী হয়ে দায়েরকৃত নাশকতার মামলায় ফারুক হোসেনকে গ্রেফতার দেখানো হয়েছে। রোববার তাকে আদালতে প্রেরণ করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি