1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ১০:৪০ পূর্বাহ্ন
শিরোনামঃ
‘গুলি করি, মরে একটা, একটাই যায়’ বলা সেই ইকবালের চাকরি যাচ্ছে ‘চিলে কান নিয়ে গেছে শুনে চিলের পেছনে দৌড়াচ্ছে, কানে হাত দিয়ে দেখে না’ মোবাইল চুরির অভিযোগে এসআই প্রত্যাহার জাতীয় সংসদে রাষ্ট্রপতি নির্বাচন, ২০২৬ উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত শতভাগ ফেলের দায় সিসি ক্যামেরার ওপর চাপালেন শিক্ষক শেরপুরে শিক্ষকদের কক্ষে রেখে তালা ঝুলিয়ে দেয় ফেল করা শিক্ষার্থীরা ঈশ্বরগঞ্জে মহাসড়ক থেকে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার সাকিব ‘ফালতু’ কথা বলে সরকারকে বেকায়দায় ফেলতে চান ১১ শিক্ষক মিলে পাস করাতে পারেননি ৩ শিক্ষার্থীকে রাষ্ট্রপতি নির্বাচন: চূড়ান্ত প্রস্তুতি নিয়ে বৈঠকে বসছেন ভারপ্রাপ্ত স্পিকার-সিইসি

বাবার আঙুল ধরে হাঁটছিল শিশুটি, হঠাৎ অটোরিকশার ধাক্কায় গেল প্রাণ

রিপোর্টার
  • আপডেট : সোমবার, ১১ ডিসেম্বর, ২০২৩

বাবার হাতের আঙুল ধরে বাড়ির সামনের রাস্তায় হাঁটছিল তিন বছর বয়সী শিশু তালহা। হঠাৎ দ্রুতগতিতে ছুটে আসা যাত্রীবাহী একটি ব্যাটারিচালিত অটোরিকশা শিশুটিকে ধাক্কা দেয়। আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে নেওয়ার পথেই মারা যায় শিশুটি। একমাত্র সন্তানকে হারিয়ে মা-বাবা শুধু বিলাপ করে যাচ্ছেন।

ঘটনাটি ঘটেছে গতকাল রোববার বিকেলে মৌলভীবাজারের জুড়ী উপজেলা সদরের উত্তর জাঙ্গিরাই এলাকায়। নিহত তালহা ওই এলাকার বাসিন্দা মোস্তাকিন হোসেন ও ফাতেমা বেগম দম্পতির ছেলে। মোস্তাকিন স্থানীয় একটি কিন্ডারগার্টেনে শিক্ষকতা করেন।

স্বজনেরা জানান, গতকাল বিকেল সাড়ে পাঁচটার দিকে মোস্তাকিন ছেলে তালহাকে নিয়ে রাস্তার পাশ দিয়ে হাঁটছিলেন। এ সময় যাত্রীবাহী একটি অটোরিকশা তালহাকে ধাক্কা দেয়। এতে সে রিকশার পেছনের চাকার নিচে পড়ে যায়। পরে সিলেটের এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে মারা যায় তালহা। আজ সোমবার সকাল ১০টার দিকে উত্তর জাঙ্গিরাই মসজিদে জানাজা শেষে স্থানীয় কবরস্থানে তাকে দাফন করা হয়।

বেলা ১১টার দিকে তালহাদের বাড়িতে গিয়ে দেখা যায়, আত্মীয়স্বজনসহ আশপাশের নারী-পুরুষেরা সেখানে ভিড় জমিয়েছেন। বাড়ির একটি কক্ষে বিছানায় বসে তালহার মা-বাবা বিলাপ করছিলেন। সবাই তাঁদের সান্ত্বনা দেওয়ার চেষ্টা করছিলেন।

তালহার বাবা মোস্তাকিন হোসেন হাউমাউ করে কেঁদে বলেন, ‘স্কুল থেকে ফেরার পর ছেলেটা বেড়ানোর বায়না ধরে। রাস্তার পাশ দিয়া হাঁটছিলাম। আমার আঙুলে ধরে ছিল। হঠাৎ অটোরিকশা এসে ছেলেটাকে ধাক্কা মেরে ফেলে দিল। সব শেষ হয়ে গেল। রিকশা ছেলেটাকে কেড়ে নিল।’

জুড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ মোশাররফ হোসেন বলেন, দুর্ঘটনাটির কথা তাঁরা শুনেছেন, তবে নিহত শিশুর পরিবার এ বিষয়ে কোনো লিখিত অভিযোগ দেয়নি। দিলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

 

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি