1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০৪:১৫ অপরাহ্ন
শিরোনামঃ
‘ছাদ থেকে পড়ে’ ছাত্রদল নেতার মৃত্যুর ঘটনায় ৪ পুলিশ সদস্য প্রত্যাহার খাতা পুনঃপরীক্ষণ নিয়ে যা বললেন শিক্ষামন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী মন খুলে গান গাওয়া যায়, নাম্বার দেওয়া যায় না : শিক্ষামন্ত্রী এসএসসির ফল প্রকাশ : ৩১২ প্রতিষ্ঠানে কেউ পাস করেনি এসএসসি-সমমান পরীক্ষার ফল প্রকাশ, পাসের হার ৬২.২৫ শতাংশ ১০ বছরের জ্বালানি পরিকল্পনা সংসদে তুলে ধরবে সরকার : প্রধানমন্ত্রী শিশুদের কাছে সঠিক ইতিহাস তুলে ধরতে উদ্যোগ নেবে সরকার : তথ্য প্রতিমন্ত্রী বাবুনগর মাদ্রাসায় হেফাজতের শীর্ষ আলেমদের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী সালমান শাহ হত্যা মামলায় খলনায়ক ডন গ্রেপ্তার, নেওয়া হচ্ছে আদালতে

বাফুফের মেয়েদের ক্যাম্পে করোনার হানা

রিপোর্টার
  • আপডেট : বুধবার, ২ ডিসেম্বর, ২০২০

বাফুফের মেয়েদের ক্যাম্পে করোনার হানা

রিপোর্টার


  • আপডেট : বুধবার, ২ ডিসেম্বর, ২০২০


  • বার দেখা হয়েছে

বাফুফের মেয়েদের ক্যাম্পে করোনার হানা

করোনায় আক্রান্ত স্বপ্না (বামে )।

স্পোর্টস ডেস্ক : মেয়েদের ফুটবল লিগে ফিরতি লিগে খেলার কথা ছিল স্ট্রাইকার সিরাত জাহান স্বপ্নার। বসুন্ধরা কিংসের হয়ে মাঠ মাতানোর স্বপ্ন থাকলেও আপাতত সেই স্বপ্ন গুড়েবালি! করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন জাতীয় দলের এই ফুটবলার। স্বপ্না একাই নন, আরও তিন ফুটবলারও করোনা পজিটিভ হয়ে এখন আইসোলোশনে।
এরা হলেন-রেহানা আক্তার, শামসুন্নাহার ও আনাই মোগিনি। এদের সঙ্গে দুই স্টাফও করোনায় আক্রান্ত হয়েছেন। চার ফুটবলারসহ অন্য সবাই বাংলাদেশ ফুটবল ফেডারেশনের ক্যাম্পেই ছিলেন। এখন সেখানেই তাদের চিকিৎসা চলছে।
এই প্রথম মহিলা ফুটবলারদের করোনায় আক্রান্তের খবর জানা গেলো। বাফুফে থেকেও আনুষ্ঠানিকভাবে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
স্বপ্না করোনার কারণে বসুন্ধরার ক্যাম্পে যেতে পারেননি। আর বাকি তিনজন চলমান লিগে নাসরিন একাডেমির হয়ে খেলছেন। তবে লিগে খেললেও ফুটবলারের একটি অংশ থাকছেন বাফুফে ভবনেই। খেলার সময় শুধু তারা নিজ নিজ দলের হয়ে খেলে থাকেন।
বাফুফে নিয়মিত তাদের কোভিড পরীক্ষা করে আসছে। সেখানে থেকেই কয়েক দিন আগে পজিটিভ ফলের খবর জানা গেছে। তবে গতকাল মঙ্গলবার আবারও করোনা পরীক্ষা হয়েছে। সেই ফল আসেনি এখনও।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি