1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০৮:৩৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
ল্যাপটপ বিক্রির বিজ্ঞাপন, যশোরে ‘হানি ট্র্যাপে’ ফেলে সর্বস্ব লুট ভারতের ‘হাসিনা কার্ড’ আর বন্ধুত্বপূর্ণ সম্পর্ক একসঙ্গে যায় না: স্বরাষ্ট্রমন্ত্রী জুলাই বিপ্লবের দুই বছর পূর্তি উপলক্ষ্যে ঈশ্বরগঞ্জ বিএনপির আনন্দ মিছিল রোববার চট্টগ্রাম যাচ্ছেন প্রধানমন্ত্রী, দেখা করবেন হেফাজত আমিরের সঙ্গে বিএনপি গণমাধ্যমের অবাধ স্বাধীনতায় বিশ্বাস করে: প্রতিমন্ত্রী টুকু ঢাকা-রিয়াদ-ঢাকা সরাসরি ফ্লাইট চালু ১/১১’র সময় ডিজিএফআইর বন্দিশালায় রাখা হয় বর্তমান প্রধানমন্ত্রীকে: চিফ প্রসিকিউটর ‘রিহ্যাব-রাজউক ইন্সপেক্টর ও ভবন মালিকদের যৌথ প্রযোজনায় অনিয়ম হচ্ছে’ মজুতদারির সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড, যা করার ভেবেচিন্তে করবেন: আইনমন্ত্রী জুলাই জাদুঘরকে স্বায়ত্তশাসিত হিসেবে স্বীকৃতি দিয়ে আইনের দাবি নাহিদের

বাতিল হলো ট্রাম্প-বাইডেনের দ্বিতীয় বিতর্ক

রিপোর্টার
  • আপডেট : শনিবার, ১০ অক্টোবর, ২০২০

বাতিল হলো ট্রাম্প-বাইডেনের দ্বিতীয় বিতর্ক

আন্তর্জাতিক ডেস্ক
আসন্ন মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন উপলক্ষে হতে যাওয়া প্রধান দুই প্রতিদ্বন্দ্বী ডোনাল্ড ট্রাম্প ও জো বাইডেনের দ্বিতীয় বিতর্ক বাতিল করা হয়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের করোনা হওয়ার পর তাকে ভার্চুয়াল বিতর্কের প্রস্তাব দেয়া হয়েছিল। তবে ট্রাম্প সেই প্রস্তাব প্রত্যাখ্যান করেন।

প্রথম বিতর্কে দুই প্রার্থীর মধ্যে চরম বিশৃঙ্খলা দেখা দেয়। একে অপরকে নজিরবিহীন আক্রমণ করেন তারা। এরপরই আগামী ১৫ অক্টোবর হতে যাওয়া দ্বিতীয় বিতর্কের দিকে নজর ছিল দুই শিবিরের।

করোনাভাইরাসে সংক্রমিত ট্রাম্প জানান, চিকিৎসকের পরামর্শ অনুসারেই তিনি জনসমাগমস্থলে যাবেন। ভার্চ্যুয়াল বিতর্ককে সময় নষ্ট বলে মন্তব্য করেন ট্রাম্প।

ট্রাম্পের চিকিৎসক শিন কনলি জানান, আজ ট্রাম্পের করোনায় সংক্রমিত হওয়ার দশম দিন। ট্রাম্পের শরীরে করোনার তেমন উপসর্গ নেই। তিনি জনসমাগমস্থলে যেতে পারবেন। তবে প্রেসিডেন্ট ট্রাম্পের কোভিড-১৯ সংক্রমণ কবে নেগেটিভ এসেছে তা নিয়ে নিশ্চিত কোনো তথ্য জানানো হয়নি।

এর আগে করোনাভাইরাসে আক্রান্ত অবস্থায়ই ট্রাম্প জানান যে দ্বিতীয় সরাসরি বিতর্কের জন্য প্রস্তুত তিনি। তবে ট্রাম্পের করোনা থাকা অবস্থায় বিতর্কে হাজির হওয়া উচিত হবে না বলে জানান বাইডেন। শেষ পর্যন্ত তা বাতিল করা হলো।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি