1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০৫:৩২ পূর্বাহ্ন
শিরোনামঃ
ল্যাপটপ বিক্রির বিজ্ঞাপন, যশোরে ‘হানি ট্র্যাপে’ ফেলে সর্বস্ব লুট ভারতের ‘হাসিনা কার্ড’ আর বন্ধুত্বপূর্ণ সম্পর্ক একসঙ্গে যায় না: স্বরাষ্ট্রমন্ত্রী জুলাই বিপ্লবের দুই বছর পূর্তি উপলক্ষ্যে ঈশ্বরগঞ্জ বিএনপির আনন্দ মিছিল রোববার চট্টগ্রাম যাচ্ছেন প্রধানমন্ত্রী, দেখা করবেন হেফাজত আমিরের সঙ্গে বিএনপি গণমাধ্যমের অবাধ স্বাধীনতায় বিশ্বাস করে: প্রতিমন্ত্রী টুকু ঢাকা-রিয়াদ-ঢাকা সরাসরি ফ্লাইট চালু ১/১১’র সময় ডিজিএফআইর বন্দিশালায় রাখা হয় বর্তমান প্রধানমন্ত্রীকে: চিফ প্রসিকিউটর ‘রিহ্যাব-রাজউক ইন্সপেক্টর ও ভবন মালিকদের যৌথ প্রযোজনায় অনিয়ম হচ্ছে’ মজুতদারির সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড, যা করার ভেবেচিন্তে করবেন: আইনমন্ত্রী জুলাই জাদুঘরকে স্বায়ত্তশাসিত হিসেবে স্বীকৃতি দিয়ে আইনের দাবি নাহিদের

বাণিজ্যমন্ত্রীর ব্যক্তিগত কর্মকর্তা পরিচয়ে প্রতারণা, গ্রেফতার ১

রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ১৯ অক্টোবর, ২০২১

ময়মনসিংহে বাণিজ্যমন্ত্রীর ব্যক্তিগত কর্মকর্তা (পিএস) পরিচয়ে প্রতারণার অভিযোগে রাসেল গোলন্দাজ (৩০) নামের এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ।

মঙ্গলবার (১৯ অক্টোবর) সন্ধ্যায় নগরীর মাসকান্দার আঞ্চলিক পাসপোর্ট অফিস থেকে তাকে আটক করা হয়। তিনি জেলার গফরগাঁও শালটিয়া ইউনিয়নের মৃত আব্দুল খালেক গোলন্দাজের ছেলে।

এ সময় তার কাছ থেকে বাণিজ্যমন্ত্রীর ব্যক্তিগত কর্মকর্তার পরিচয়ের ভিজিটিং কার্ড, জাতীয় পরিচয় পত্র এবং ভারতীয় হাই কমিশনার কর্তৃক এক্সপোর্ট-ইমপোর্ট ব্যবসায়ীর আইডি কার্ড উদ্ধার করা হয়।

আঞ্চলিক পাসপোর্ট অফিসের উপ-পরিচালক হাফিজুর রহমান বলেন, পাসপোর্ট করে দেওয়ার জন্য দুইজন ব্যক্তিকে সঙ্গে নিয়ে রাসেল গোলন্দাজ অফিসে আসেন। এ সময় তিনি নিজেকে বাণিজ্যমন্ত্রী টিপু মুনশির ব্যক্তিগত কর্মকর্তা পরিচয় দিয়ে দুই ব্যক্তির পাসপোর্ট করে দেওয়ার জন্য সুপারিশ করেন। তার কথাবার্তায় সন্দেহ হলে বাণিজ্যমন্ত্রী মন্ত্রণালয়ে যোগযোগ করে জানতে পারি রাসেল গোলন্দাজ একজন প্রতারক। পরে তাকে কোতোয়ালী মডেল থানায় সোর্পদ করি।

এ বিষয়ে কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ কামাল জানান, তার বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। জিজ্ঞাসাবাদ শেষে তাকে সকালে আদালতে পাঠানো হবে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি