1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০৩:৪৩ অপরাহ্ন
শিরোনামঃ
‘ছাদ থেকে পড়ে’ ছাত্রদল নেতার মৃত্যুর ঘটনায় ৪ পুলিশ সদস্য প্রত্যাহার খাতা পুনঃপরীক্ষণ নিয়ে যা বললেন শিক্ষামন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী মন খুলে গান গাওয়া যায়, নাম্বার দেওয়া যায় না : শিক্ষামন্ত্রী এসএসসির ফল প্রকাশ : ৩১২ প্রতিষ্ঠানে কেউ পাস করেনি এসএসসি-সমমান পরীক্ষার ফল প্রকাশ, পাসের হার ৬২.২৫ শতাংশ ১০ বছরের জ্বালানি পরিকল্পনা সংসদে তুলে ধরবে সরকার : প্রধানমন্ত্রী শিশুদের কাছে সঠিক ইতিহাস তুলে ধরতে উদ্যোগ নেবে সরকার : তথ্য প্রতিমন্ত্রী বাবুনগর মাদ্রাসায় হেফাজতের শীর্ষ আলেমদের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী সালমান শাহ হত্যা মামলায় খলনায়ক ডন গ্রেপ্তার, নেওয়া হচ্ছে আদালতে

বাজেট অধিবেশন শুরু বুধবার

রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ৩০ মে, ২০২৩

একাদশ জাতীয় সংসদের বাজেট অধিবেশন আগামী বুধবার (৩১) বিকেল ৫টায় শুরু হবে। রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন এ অধিবেশনের আহ্বান করেছেন।

সংসদের এ অধিবেশনে আগামী অর্থবছরের প্রস্তাবিত বাজেট উপস্থাপন করা হবে। এটি হবে একাদশ জাতীয় সংসদের শেষ বাজেট অধিবেশন। আগামী ১ জুন ২০২৩-২৪ অর্থবছরের এ বাজেট উপস্থাপন করবেন অর্থমন্ত্রী আ হ ম মোস্তফা কামাল।

সংসদ সচিবালয় সূত্রে জানা যায়, আগামী ২৫ জুন প্রস্তাবিত বাজেট সংসদে পাস হওয়ার সম্ভাবনা রয়েছে বলে জানা গেছে। তবে অধিবেশন শুরুর আগে সংসদের কার্য উপদেষ্টা কমিটির বৈঠকে এসব কর্মসূচির তারিখ নির্ধারণ করা হবে।

আগামী বুধবার বিকেল ৫টায় জাতীয় সংসদ ভবনের সংসদ কক্ষে এ অধিবেশন শুরু হবে। এটি একাদশ জাতীয় সংসদের ২৩তম ও ২০২৩ সালের বাজেট অধিবেশন। এ অধিবেশনে যে বাজেট উপস্থাপন করা হবে সেটি হবে আওয়ামী লীগের টানা এ তৃতীয় মেয়াদের সরকারের শেষ বাজেট। এ বছর শেষে একাদশ জাতীয় সংসদের পাঁচ বছর মেয়াদ পূর্ণ হতে যাচ্ছে। এ বছরের ডিসেম্বরের শেষ সপ্তাহে অথবা আগামী বছরের জানুয়ারির প্রথম সপ্তাহে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে।

এদিকে সংসদের এ বাজেট অধিবেশনও অন্যান্য অধিবেশনের মতো করোনা স্বাস্থ্যবিধি মেনে অনুষ্ঠিত হবে। সংশ্লিষ্টদের ইতোমধ্যেই করোনা পরীক্ষা করতে বলা হয়েছে। করোনা নেগেটিভ হলেই কেবল অধিবেশনে অংশ নিতে পারবেন।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি