1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ১০:২২ পূর্বাহ্ন
শিরোনামঃ
‘নথি’ বলছে গভর্নিং বডির হাতে নিয়োগ, মন্ত্রীর দাবি ‘সিদ্ধান্ত হয়নি’ ময়মনসিংহে ৫ পরীক্ষার্থীর ৭ শিক্ষক, পাস করেনি কেউ কারামুক্ত আ.লীগ নেতাকর্মীদের বরণ করতে গিয়ে ফুলের মালাসহ আটক ৪ বাংলাদেশ চায় হাসিনা এবং হা‌দির হত্যাকারীদের প্রত্যর্পণ ত্বরান্বিত হোক ‘ছাদ থেকে পড়ে’ ছাত্রদল নেতার মৃত্যুর ঘটনায় ৪ পুলিশ সদস্য প্রত্যাহার খাতা পুনঃপরীক্ষণ নিয়ে যা বললেন শিক্ষামন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী মন খুলে গান গাওয়া যায়, নাম্বার দেওয়া যায় না : শিক্ষামন্ত্রী এসএসসির ফল প্রকাশ : ৩১২ প্রতিষ্ঠানে কেউ পাস করেনি এসএসসি-সমমান পরীক্ষার ফল প্রকাশ, পাসের হার ৬২.২৫ শতাংশ

বাজিতপুরে পানিতে ডুবে দুই ব্যক্তির মৃত্যু

রিপোর্টার
  • আপডেট : বুধবার, ১৪ জুলাই, ২০২১

কিশোরগঞ্জের বাজিতপুরে পুকুরের পানিতে ডুবে মিলন ও শিমুলে নামের দুই ব্যক্তির মৃত্যু হয়েছে। তারা সম্পর্কে মামা ও ভাগ্নে।

বুধবার (১৪ জুলাই) বিকেলে উপজেলা সদরের রাবারকান্দি এলাকায় এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন, রংপুরের সদরের লিলু মিয়ার ছেলে মিলন মিয়া (২২) ও মিলনের ভাগ্নে একই এলাকার জাহাঙ্গীর আলমের ছেলে ইবনে রোমান শিমুল (১৭)।

বাজিতপুর থানার ওসি মো. মাজহারুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন।

তিনি জানান, শিমুল রাবারকান্দি ইব্রাহিমপুর বেটতলা পরিবারের সঙ্গে একটি ভাড়া বাসায় থাকতেন। সে বাজিতপুর হাফেজ আ. রাজ্জাক পাইলট উচ্চ বিদ্যালয়ের ৯ম শ্রেণির ছাত্র ছিলেন।

আর তার মামা মিলন রংপুর পলিটেকনিক ইনস্টিটিউটের ছাত্র। কয়েকদিন আগে তিনি ভাগ্নেকে দেখতে আসেন। এরপর বিধিনিষেধে আটকা পড়েন তাদের বাসায়।

বুধবার বিকেলে বাড়ির পাশের পুকুরে গোসল করতে নামেন মামা ও ভাগ্নে। কিন্তু দুজনের কেউই সাঁতার জানতেন না। একপর্যায়ে পানিতে তলিয়ে যান শিমুল। তাকে বাঁচাতে গিয়ে ডুবে যান মিলনও। এ সময় আশপাশের লোকজন পুকুর থেকে তাদের উদ্ধার করেন। কিন্তু ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি