1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০৩:৫৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
‘নথি’ বলছে গভর্নিং বডির হাতে নিয়োগ, মন্ত্রীর দাবি ‘সিদ্ধান্ত হয়নি’ ময়মনসিংহে ৫ পরীক্ষার্থীর ৭ শিক্ষক, পাস করেনি কেউ কারামুক্ত আ.লীগ নেতাকর্মীদের বরণ করতে গিয়ে ফুলের মালাসহ আটক ৪ বাংলাদেশ চায় হাসিনা এবং হা‌দির হত্যাকারীদের প্রত্যর্পণ ত্বরান্বিত হোক ‘ছাদ থেকে পড়ে’ ছাত্রদল নেতার মৃত্যুর ঘটনায় ৪ পুলিশ সদস্য প্রত্যাহার খাতা পুনঃপরীক্ষণ নিয়ে যা বললেন শিক্ষামন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী মন খুলে গান গাওয়া যায়, নাম্বার দেওয়া যায় না : শিক্ষামন্ত্রী এসএসসির ফল প্রকাশ : ৩১২ প্রতিষ্ঠানে কেউ পাস করেনি এসএসসি-সমমান পরীক্ষার ফল প্রকাশ, পাসের হার ৬২.২৫ শতাংশ

বাগেরহাটে আইজিপির বাড়ির বৈদ্যুতিক তার চুরি

রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ১৭ মার্চ, ২০২৬

বাগেরহাটে পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকিরের বাড়ির বৈদ্যুতিক তার চুরির ঘটনা ঘটেছে। এতে বাড়িটি বিদ্যুতের সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায়।

বাগেরহাট শহরের আমলাপাড়া এলাকায় আইজিপির বাড়িতে গতকাল সোমবার রাতে ওই ঘটনা ঘটে। আজ‌ মঙ্গলবার দুপুরে বিদ্যুৎ বিভাগের কর্মীরা আবার বিদ্যুৎ–সংযোগ দেন।

এ সম্পর্কে বাগেরহাটের অতিরিক্ত পুলিশ সুপাার (সদর সার্কেল) শামীম হোসেন বলেন, আমলাপাড়া এলাকায় চারতলা বাড়িটির দ্বিতীয় তলার একটি ইউনিটে বাগেরহাটে এলে তিনি (আইজিপি) থাকেন। বাকি ফ্ল্যাটগুলো ভাড়া দেওয়া। সোমবার রাতের কোনো এক সময়ে শহরের চোরের দল প্রবেশ করে বৈদ্যুতিক মিটারের তার কেটে নিয়ে যায়। রাত থেকে বৈদ্যুতিক সংযোগ বিচ্ছিন্ন ছিল। পুলিশ খবর পেয়ে বাড়িটি পরিদর্শন করেছে। মঙ্গলবার দুপুরে বিদ্যুৎ বিভাগের লোকজন এসে সংযোগ পুনঃস্থাপন করে দিয়েছেন।

পুলিশ জানায়, চোর শনাক্ত ও চুরি হওয়া মালামাল উদ্ধার করতে একাধিক দল মাঠে নেমেছে। তদন্তের অংশ হিসেবে শহরের এক ভাঙারিদোকানিকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে।

খোঁজ নিয়ে জানা যায়, সোমবার রাতে বাগেরহাটে ঝড়-বৃষ্টি শুরু হয় এবং বিদ্যুৎ–সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। এ সুযোগ নিয়ে চোর চক্র আইজিপির চারতলার বাড়ির সীমানায় প্রবেশ করে। বাড়ির চারপাশে সিসিটিভি ক্যামেরা থাকলেও ক্যামেরার নজর এড়িয়ে চোরের দল মিটার থেকে ফ্ল্যাট পর্যন্ত প্রায় দুই কয়েল তামার তার কেটে নিয়ে যায়।

 

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি