1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০৮:১৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
‘নথি’ বলছে গভর্নিং বডির হাতে নিয়োগ, মন্ত্রীর দাবি ‘সিদ্ধান্ত হয়নি’ ময়মনসিংহে ৫ পরীক্ষার্থীর ৭ শিক্ষক, পাস করেনি কেউ কারামুক্ত আ.লীগ নেতাকর্মীদের বরণ করতে গিয়ে ফুলের মালাসহ আটক ৪ বাংলাদেশ চায় হাসিনা এবং হা‌দির হত্যাকারীদের প্রত্যর্পণ ত্বরান্বিত হোক ‘ছাদ থেকে পড়ে’ ছাত্রদল নেতার মৃত্যুর ঘটনায় ৪ পুলিশ সদস্য প্রত্যাহার খাতা পুনঃপরীক্ষণ নিয়ে যা বললেন শিক্ষামন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী মন খুলে গান গাওয়া যায়, নাম্বার দেওয়া যায় না : শিক্ষামন্ত্রী এসএসসির ফল প্রকাশ : ৩১২ প্রতিষ্ঠানে কেউ পাস করেনি এসএসসি-সমমান পরীক্ষার ফল প্রকাশ, পাসের হার ৬২.২৫ শতাংশ

বাক্প্রতিবন্ধী তরুণী ধর্ষণ, যুবক গ্রেপ্তার

রিপোর্টার
  • আপডেট : সোমবার, ৬ জুন, ২০২২

ময়মনসিংহের পাগলায় বাক্প্রতিবন্ধী তরুণীকে (২৪) ধর্ষণের ঘটনায় মো. জহিরুল ইসলাম (২৮) নামে এক যুবক গ্রেপ্তার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন। আজ সোমবার দুপুরে র‍্যাব-১৪ এর কার্যালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

এর আগে গতকাল রোববার দিবাগত রাত সাড়ে ১১টার দিকে গাজীপুর জেলার শ্রীপুরের কাউরাইদ এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত জহিরুল ইসলাম পাগলা থানার পাইথল ইউনিয়নের মো. নাছির মিয়ার ছেলে।

এ বিষয়ে র‍্যাব-১৪ এর সহকারী পরিচালক (স্কোয়াড কমান্ডার) মো. আনোয়ার হোসেন বলেন, ধর্ষণের শিকার তরুণী বাক্প্রতিবন্ধী। গত জানুয়ারি মাসের প্রথম সপ্তাহে ওই বাক্প্রতিবন্ধী তরুণীকে নিজ বাড়িতে একা পেয়ে ধর্ষণ করেন বখাটে জহিরুল ইসলাম। তবে মেয়েটি কথা বলতে না পারায় তাঁর পরিবারকে বিষয়টি জানাতে পারেননি। এভাবেই ঘটনাটি চাপা পড়ে যায়।

সম্প্রতি ওই তরুণী জন্ডিসে আক্রান্ত হন। কবিরাজি ওষুধ খাওয়ানোর পর তাঁর জন্ডিস ভালো হয়। তবে তার শারীরিক অবস্থার অবনতি হলে ২০ মে চিকিৎসকের কাছে যান। চিকিৎসক আলট্রাসনোগ্রাফি করানোর পরামর্শ দেন। পরে আলট্রাসনোগ্রাফিতে তার অন্তঃসত্ত্বা হওয়ার বিষয়টি জানতে পারে পরিবার।

মো. আনোয়ার হোসেন বলেন, তবে এ ঘটনার জন্য দায়ী কে তা জানা ছিল না। তিনি কারও নামও বলতে পারেন না। এ অবস্থায় এলাকার কিছু বখাটে ছেলের ছবি দেখালে তিনি জহিরুল ইসলামকে ধর্ষক হিসেবে চিহ্নিত করেন। বিষয়টি এলাকায় জানাজানি হলে জহিরুল এলাকা ছেড়ে পালিয়ে যান।

এই ঘটনার পর গত ২৭ মে (শনিবার) রাতে ওই বাক্প্রতিবন্ধী তরুণীর মা বাদী হয়ে জহিরুল ইসলামকে আসামি করে থানায় ধর্ষণ মামলা করেন। মামলার পর অভিযান চালিয়ে জহিরুলকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত জহিরুল প্রাথমিক জিজ্ঞাসাবাদে ধর্ষণের ঘটনার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন। তাঁকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর প্রক্রিয়া চলছে বলেও জানান র‍্যাবের এই কর্মকর্তা।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি