1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ০৪:০৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
৯ শ্রমিকের মৃত্যুর কারণ মাত্রাতিরিক্ত হাইড্রোজেন সালফাইডের উপস্থিতি আসিফ নজরুলের মন্তব্য: বঙ্গবন্ধুর জন্ম না হলে ১৯৭১ সালে দেশ স্বাধীন হতো না নাছিমা কাদির মোল্লা স্কুল থেকে টিসি পাওয়া ২৫ শিক্ষার্থীও পেয়েছে জিপিএ-৫ ২০২৭ সালের এসএসসি পরীক্ষার সূচি প্রকাশ থানায় ছাদের পলেস্তারা ধসে পুলিশ কর্মকর্তা আহত শেখ মুজিবের মৃত্যুবার্ষিকী : ধানমন্ডি ৩২ ঘিরে কঠোর নিরাপত্তা ব্যবস্থা ত্রিশালের বালুরঘাটে ইজারাদারের কর্মীকে মারধরের অভিযোগ, ইউএনওকে বদলি বান্ডিলের ওপরে ১০০০, ভেতরে ১০০, ব্যাংকের ভল্টের ৪ কোটি ৩৮ লাখ টাকা গায়েব লোডশেডিং ব্যবস্থাপনা এবং দিন গোনা ছাড়া আর কোনো উপায় নেই: বিদ্যুৎমন্ত্রী

বাকৃবির শিক্ষক-কর্মচারীরা গৃহনির্মাণ ঋণ পাবেন

রিপোর্টার
  • আপডেট : সোমবার, ১ মার্চ, ২০২১

পাবলিক বিশ্ববিদ্যালয় ও বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের শিক্ষক ও কর্মচারীদের জন্য ব্যাংকিং ব্যবস্থার মাধ্যমে গৃহনির্মাণ ঋণ প্রদান কার্যক্রম শুরুর নিমিত্তে সোনালী ব্যাংক লিমিটেড, অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগ ও দেশের চারটি পাবলিক বিশ্ববিদ্যালয়ের মধ্যে এক ত্রিপক্ষীয় সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে।
অর্থ মন্ত্রণালয়ের সম্মেলনে কক্ষে সোনালী ব্যাংক লিমিটেড, অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগ ও চারটি বিশ্ববিদ্যালয়ের সঙ্গে ত্রিপক্ষীয় সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়।

ময়মনসিংহের বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (বাকৃবি)সহ অন্য তিনটি বিশ্ববিদ্যালয়গুলো হলো- গাজীপুরের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়, রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, বরিশাল বিশ্ববিদ্যালয়।

উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অর্থ বিভাগের অতিরিক্ত সচিব মো. এখলাছুর রহমান ও গৃহনির্মাণ ঋণ সেলের দায়িত্বপ্রাপ্ত অতিরিক্ত সচিব বিশ্বজিত ভট্টাচার্য খোকন এনডিসি, সোনালী ব্যাংক লিমিটেডের সিইও অ্যান্ড ম্যানেজিং ডিরেক্টরের পক্ষে ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর মো. আফজাল করিম, বাকৃবির উপাচার্যের পক্ষে রেজিস্ট্রার মো. ছাইফুল ইসলাম, ট্রেজারার মো. রাকিব উদ্দিন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের পক্ষে ট্রেজারার প্রফেসর তোফায়েল আহমেদ ও শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. মো. তোফাজ্জল ইসলাম, রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের পক্ষে রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) অঞ্জন কুমার চাকমা, মো. সাইফুল ইসলাম, উপ-পরিচালক (হিসাব) এবং বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের পক্ষে রেজিস্ট্রার (অ.দা.) অধ্যাপক ড. মো. মুহসিন উদ্দীন ও সহকারী অধ্যাপক ড. মো. খোরশেদ আলম।

এছাড়া চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন অর্থ বিভাগের গৃহনির্মাণ ঋণ সেলের উপ-সচিব মোছা. নাজনীন সুলতানা ও দিল আফরোজা, সোনালী বাংক লিমিটেডের চিফ ফিন্যান্সিয়াল অফিসার সুভাষ চন্দ্র দাস, সোনালী ব্যাংকের জেনারেল অ্যাডভান্সেস ডিভিশনের ডেপুটি জেনারেল ম্যানেজার মো. মাহতাব হোসেন এবং সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয় ও ব্যাংকের সিনিয়র শিক্ষক ও কর্মকর্তারা।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ আঙ্গর টিভি