1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০৩:২৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
ল্যাপটপ বিক্রির বিজ্ঞাপন, যশোরে ‘হানি ট্র্যাপে’ ফেলে সর্বস্ব লুট ভারতের ‘হাসিনা কার্ড’ আর বন্ধুত্বপূর্ণ সম্পর্ক একসঙ্গে যায় না: স্বরাষ্ট্রমন্ত্রী জুলাই বিপ্লবের দুই বছর পূর্তি উপলক্ষ্যে ঈশ্বরগঞ্জ বিএনপির আনন্দ মিছিল রোববার চট্টগ্রাম যাচ্ছেন প্রধানমন্ত্রী, দেখা করবেন হেফাজত আমিরের সঙ্গে বিএনপি গণমাধ্যমের অবাধ স্বাধীনতায় বিশ্বাস করে: প্রতিমন্ত্রী টুকু ঢাকা-রিয়াদ-ঢাকা সরাসরি ফ্লাইট চালু ১/১১’র সময় ডিজিএফআইর বন্দিশালায় রাখা হয় বর্তমান প্রধানমন্ত্রীকে: চিফ প্রসিকিউটর ‘রিহ্যাব-রাজউক ইন্সপেক্টর ও ভবন মালিকদের যৌথ প্রযোজনায় অনিয়ম হচ্ছে’ মজুতদারির সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড, যা করার ভেবেচিন্তে করবেন: আইনমন্ত্রী জুলাই জাদুঘরকে স্বায়ত্তশাসিত হিসেবে স্বীকৃতি দিয়ে আইনের দাবি নাহিদের

বাকৃবিতে উপাচার্যসহ যারা পদত্যাগ করলেন

রিপোর্টার
  • আপডেট : রবিবার, ১১ আগস্ট, ২০২৪

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মুখে শেখ হাসিনা সরকারের পতনের পর বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) উপাচার্য অধ্যাপক ড. এমদাদুল হক চৌধুরী ক্যাম্পাস ছেড়েছিলেন। তবে তার পদত্যাগের দাবিতে সোচ্চার ছিলেন বিশ্ববিদ্যালয়ের আন্দোলনকারী শিক্ষার্থীরা। অবশেষে তিনি পদত্যাগ করেছেন।

ব্যক্তিগত কারণ দেখিয়ে রোববার ড. এমদাদুল হক চৌধুরী সচিবালয়ে পদত্যাগপত্র জমা দেন। বিষয়টি নিশ্চিত করেছেন বাকৃবি শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক ড. মো. আসাদুজ্জামান সরকার।

এছাড়া বাকৃবির উচ্চশিক্ষা ও গবেষণা কো-অর্ডিনেটর অধ্যাপক ড. আবু হাদী নূর আলী খান, কোষাধ্যক্ষ (ভারপ্রাপ্ত) অধ্যাপক ড. সাইদুর রহমান, ছাত্রবিষয়ক উপদেষ্টা অধ্যাপক ড. হারুন-অর-রশীদ, সহযোগী ছাত্রবিষয়ক উপদেষ্টা অধ্যাপক ড. আফরিনা মোস্তারি, পরিবহন শাখার পরিচালক অধ্যাপক ড. রফিকুল আলম পদত্যাগ করেছেন।

এর আগে ৫ আগস্ট সরকার পতনের দিন বিকেলেই প্রক্টরিয়াল বডি পদত্যাগ করেন।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি