1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ১১:১২ অপরাহ্ন
শিরোনামঃ
‘গুলি করি, মরে একটা, একটাই যায়’ বলা সেই ইকবালের চাকরি যাচ্ছে ‘চিলে কান নিয়ে গেছে শুনে চিলের পেছনে দৌড়াচ্ছে, কানে হাত দিয়ে দেখে না’ মোবাইল চুরির অভিযোগে এসআই প্রত্যাহার জাতীয় সংসদে রাষ্ট্রপতি নির্বাচন, ২০২৬ উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত শতভাগ ফেলের দায় সিসি ক্যামেরার ওপর চাপালেন শিক্ষক শেরপুরে শিক্ষকদের কক্ষে রেখে তালা ঝুলিয়ে দেয় ফেল করা শিক্ষার্থীরা ঈশ্বরগঞ্জে মহাসড়ক থেকে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার সাকিব ‘ফালতু’ কথা বলে সরকারকে বেকায়দায় ফেলতে চান ১১ শিক্ষক মিলে পাস করাতে পারেননি ৩ শিক্ষার্থীকে রাষ্ট্রপতি নির্বাচন: চূড়ান্ত প্রস্তুতি নিয়ে বৈঠকে বসছেন ভারপ্রাপ্ত স্পিকার-সিইসি

বাইরে কেরাম বোর্ড আর ভেতরে মদ-জুয়ার আসর 

রিপোর্টার
  • আপডেট : রবিবার, ২৫ অক্টোবর, ২০২০

বাইরে কেরাম বোর্ড আর ভেতরে মদ-জুয়ার আসর 

নিজস্ব প্রতিবেদক :
বাইরে কেরাম বোর্ড প্রদর্শন করে ভেতরে হরদম চলতো লাখ টাকার জুয়া খেলা। এক রাতে ১০ থেকে ১৫ লাখ টাকার জুয়া খেলা চলতো।

এভাবেই গত দেড় বছর ধরে ঢাকার আশুলিয়া থানার কাইচাবাড়ি এলাকায় চলছিল জুয়ার আসর। পাশাপাশি মাদক সেবনও করতেন খেলতে আসা জুয়াড়িরা। অভিযান চালিয়ে জুয়ার আসর থেকে ২১ জনকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-৪)।

রোববার (২৫ অক্টোবর) দুপুরে রাজধানীর মিরপুর পাইকপাড়া অবস্থিত র‌্যাব-৪ এর কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ব্যাটালিয়নের অধিনায়ক (সিও) অতিরিক্ত ডিআইজি মোজাম্মেল হক এসব তথ্য জানান।

এর আগে শনিবার (২৪ অক্টোবর) দিনগত রাতে আশুলিয়া থানার কাইচাবাড়ি এলাকায় জুয়ার আসরে অভিযান চালিয়ে মাদকদ্রব্যসহ ২১ জনকে আটক করে র‌্যাব-৪ এর একটি দল। র‌্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আনিছুর রহমানের উপস্থিতিতে ও সিনিয়র সহকারী পুলিশ সুপার মো. সাজেদুল ইসলাম সজলের নেতৃত্বে অভিযানটি পরিচালনা করা হয়।

আটকরা হলেন- মো. বিল্লাল (৩৮), মো. জুয়েল (২৮), মইদুল ইসলাম (৩২), সবুজ মিয়া (২৮), মো. শরিফ (২৮), মো. লিটন (৪৫), রবিউল মোল্ল্যা (২৪), আবু তালেব (২০), দিয়াজুল ইসলাম (২০), মো. শিপন (২০), আব্দুল আলিম (৩৫), আজাদুল ইসলাম (৫০), সোহেল মোল্লা (৩২), আসাদুল ইসলাম (৩০), মো. এখলাছ (৩৫), মঈন মিয়া (২৮), মাসুদ রানা (২০), হাবিবুর রহমান (৪৭), রুবেল মিয়া (৩৩), ফজলে রাব্বি (২২) ও রনি ভূঁইয়া (২৫)। অভিযানে সেখান থেকে ১০০ পিস ইয়াবা, ১২ ক্যান বিদেশি বিয়ার, ২২টি মোবাইল ফোন ও নগদ ৩৮ হাজার টাকা জব্দ করে র‌্যাব।

মোজাম্মেল হক বলেন, আশুলিয়ার জুয়ার আসরে প্রতিরাতে ১০ থেকে ১৫ লাখ টাকার জুয়া খেলা চলতো। তবে এখানে খেলতে আসা বেশিরভাগই নিম্নআয়ের মানুষ। বাইরে থেকে দেখে বোঝার উপায় নেই সেখানে জুয়া খেলা হয়। বাইরে কেরাম বোর্ড প্রদর্শন করে ভেতরে চলতো জুয়া খেলা। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সেখানে অভিযান চালিয়ে জুয়া খেলার সময় হাতে-নাতে ২১ জনকে আটক করা হয়।

তিনি বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটকরা জানান, এ জুয়ার আসরে জনপ্রতি সর্বনিম্ন ১০০ টাকা থেকে এক হাজার টাকা পর্যন্ত খেলতেন। প্রতিদিন রাত গভীর হওয়ার সঙ্গে সঙ্গে এ জুয়ার আসরটি জমে উঠতো। জুয়ার আসর কারবার পরিচালনায় প্লাবন হোসাইন ও ওমর ফারুক নামে দুই ব্যক্তির নাম আমরা পেয়েছি। তারা দু’জনই মালিক। অভিযানে সেখানে তাদের কাউকে পাওয়া যায়নি। এ দু’জনকে গ্রেফতারের চেষ্টা চলছে।

আটকদের প্রাথমিক স্বীকারোক্তির ভিত্তিতে জুয়া আইনে মামলা দায়ের প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান মোজাম্মেল হক।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি