1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬, ০৭:৪৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
নজরুল বিশ্ববিদ্যালয়ে ছাত্রীর সঙ্গে আপত্তিকর অবস্থায় আটক কর্মকর্তা, তদন্ত কমিটি জিয়া পরিবারের প্রতি কৃতজ্ঞতা, বিরোধীদের সতর্কবার্তা তথ্য প্রতিমন্ত্রীর মেয়েদের শিক্ষা স্নাতক পর্যন্ত ফ্রি করার ঘোষণা প্রধানমন্ত্রীর ঢাকায় ভারতের নতুন হাইকমিশনার বিজিপি নেতা দিনেশ ত্রিবেদী নুসরাত তাবাসসুমের মনোনয়ন গ্রহণে ইসিকে নির্দেশ হাইকোর্টের কাস্টমস কর্মকর্তা হত্যা: ছেলের প্রথম জন্মদিনেই বাবা সমাহিত জঙ্গি হামলার সতর্কতায় ৮ বিমানবন্দরে কড়া নিরাপত্তা, শাহজালালে বিশেষ নজর আগামী সপ্তাহে কমতে পারে লোডশেডিং, আশ্বাস বিদ্যুৎমন্ত্রীর ফুলপুরে কৃষক হত্যা: একই পরিবারের ৩ জনের ফাঁসি, ৩ জনের যাবজ্জীবন মা-বোনদের জন্য আসছে ‘এলপিজি কার্ড’: প্রধানমন্ত্রী

বাইক দূর্ঘটনায় প্রাণ গেলো কলেজ ছাত্রের

মোঃ নাইমুর রহমান, শেরপুর
  • আপডেট : শুক্রবার, ৯ জুন, ২০২৩

শেরপুরে মোটরসাইকেল নিয়ে ঘুরতে বের হয়ে এক কলেজছাত্র সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন। শুক্রবার বিকেলে জেলার শ্রীবরদী থানার পৌর শহরের উত্তর বাজার এলাকায় এই সড়ক দুর্ঘটনা ঘটে।

ওই কলেজছাত্রের নাম রবিন মিয়া (২২)। তিনি উপজেলার গোসাইপুর ইউনিয়নের ভারেরা এলাকার মাসুদুর রহমান ওরফে হিটলারের ছেলে। রবিন ঢাকা বাংলা কলেজের রসায়ন বিভাবের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী ছিলেন।

পরিবার জানায়, গত তিন দিন আগে রবিন ঢাকা থেকে বাড়িতে আসে। শুক্রবার বিকেলে মোটরসাইকেল নিয়ে ভায়াডাঙ্গা এলাকায় যাওয়ার সময় শ্রীবরদী উত্তর বাজারে অটো রিকশার সঙ্গে সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

শ্রীবরদী থানার অফিসার ইনচার্জ বিপ্লব কুমার বিশ্বাস বলেন, দুর্ঘটনার খবর জানার পরই পুলিশ ঘটনাস্থলে গেছে। বিস্তারিত জেনে এ বিষয়ে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি