1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ১১:৪৮ অপরাহ্ন
শিরোনামঃ
‘নথি’ বলছে গভর্নিং বডির হাতে নিয়োগ, মন্ত্রীর দাবি ‘সিদ্ধান্ত হয়নি’ ময়মনসিংহে ৫ পরীক্ষার্থীর ৭ শিক্ষক, পাস করেনি কেউ কারামুক্ত আ.লীগ নেতাকর্মীদের বরণ করতে গিয়ে ফুলের মালাসহ আটক ৪ বাংলাদেশ চায় হাসিনা এবং হা‌দির হত্যাকারীদের প্রত্যর্পণ ত্বরান্বিত হোক ‘ছাদ থেকে পড়ে’ ছাত্রদল নেতার মৃত্যুর ঘটনায় ৪ পুলিশ সদস্য প্রত্যাহার খাতা পুনঃপরীক্ষণ নিয়ে যা বললেন শিক্ষামন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী মন খুলে গান গাওয়া যায়, নাম্বার দেওয়া যায় না : শিক্ষামন্ত্রী এসএসসির ফল প্রকাশ : ৩১২ প্রতিষ্ঠানে কেউ পাস করেনি এসএসসি-সমমান পরীক্ষার ফল প্রকাশ, পাসের হার ৬২.২৫ শতাংশ

বাইক কবর দেয়ার ঘটনা সত্য নয়, সাজানো ভিডিও কনটেন্ট

উবায়দুল হক, ময়মনসিংহ
  • আপডেট : শনিবার, ১৭ জুন, ২০২৩

শ্বশুরবাড়ি থেকে পছন্দের মোটরসাইকেল না পেয়ে রাগের বশে একটি মেট্রোবাইক কবর দিয়েছে এক নতুন বর। এমন তথ্য-ছবি ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে। তবে এই তথ্যটি সঠিক নয়। এটি দুই কনটেন্ট ক্রিয়েটরের সাজানো নাটক। ভাইরাল হওয়ার আশায় এমনটি করেছেন আকিকুল বাশার ও ইলিয়াস আহমেদ নামে দুই যুবক।

বাইকবিডি নামের একটি গ্রুপ থেকে ভাইরাল হওয়া একটি স্ট্যাটাসের সূত্র ধরে ঘটনার খোঁজ নিতে গিয়ে জানা যায়, মেজো ভাই নামে একটি পেইজ থেকে দুই দিন আগে প্রকাশ করা একটি ভিডিও ভাইরাল হয়। সেখানে দেখানো হয়, একটি মোটরসাইকেল কবরস্থ করা হচ্ছে। কারণ শ্বশুরবাড়ি থেকে পছন্দের বাইক পাননি আকিকুল নামে ওই যুবক। তাই তিনি ক্ষোভে মোটরসাইকেলটি কবরস্থ করেন। এমন আরও অনেক কথা বলা হয়েছে ভিডিওতে। সেই ভিডিওটি দুই দিনে এক কোটি ২০ লাখ মানুষ দেখেছেন। মন্তব্য করেছেন ৫৪ হাজারের বেশি ফেসবুক ব্যবহারকারী৷ যাদের প্রায় সবাই সমালোচনামূলক মন্তব্য করেছেন।

পরে শুক্রবার আরও একটি ভিডিও আপলোড করা হয়েছে ওই পেইজ থেকে। সেখানে মূল ঘটনা খোলাসা করেছেন আকিকুল ও ইলিয়াস নামে ওই কনটেন্ট ক্রিয়েটর। আকিকুল বাশার বলেন, আমরা বিডি আকিকুর ও মেজো ভাই পেইজে নিয়মিত কনটেন্ট আপলোড করে থাকি। সেই ধারবাহিকতায় বাইক নিয়ে একটি ভিডিও বানানো প্লেন করি। আসলে ওই বাইকটি আমি বিক্রি করে দিয়ে নতুন বাইক কিনেছি। বিক্রির আগে বাইকটি পুতে ফেলে ‘গর্ত থেকে কিভাবে বাইক পেলাম’ এমন একটি ভিডিও বানাই। তবে সেটি ভাইরাল হয়নি। পরবর্তীতে মেজো ভাইকে (ইলিয়াস) নিয়ে চিন্তা করলাম কিভাবে ভিডিওটা ভাইরাল করা যায়। পরে যৌতুককে কেন্দ্র করে বাইক কবর দেয়ার ঘটনা সাজানো হয়। আমি আসলে বিয়েই করিনি।

ইলিয়াস বলেন, ভাইরালের আশায় এই ভিডিওটি বানানো। কারণ মানুষ নেগেটিভ বিষয় দ্রুত গ্রহন করে। মূলত মজা করেই ভিডিওটি বানানো হয়েছে। এখন সেটি ভাইরাল হয়ে গেছে।

বিষয়টি সাজানো কনটেন্ট হিসেবে খোলাসা করলেও এমন মিথ্যা তথ্য প্রচার করে সাধারণ মানুষকে বিভ্রান্ত করার জন্য কমেন্টে নেতিবাচক মন্তব্যই করছেন নেটিজেনরা।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি