1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ০৮:৩৭ অপরাহ্ন
শিরোনামঃ
লক্ষ্মীপুরে মাটির নিচে ‌‘রহস্যময়’ সুড়ঙ্গ, ভেতরে মিলেছে বিছানা-বালিশ নদীর ঘাটে লুকানো ছিল ১৫ ব্যারেল তেল এসএসসির প্রশ্নফাঁসের বিষয়টি গুজব, সিটিটিসির অভিযানে গ্রেপ্তার ৪ কাগজপত্রবিহীন চালকদের লাইন থেকে সরে যেতে বলায় ইউএনওকে ধাওয়া ‘শিক্ষাপ্রতিষ্ঠানে কোনো ‘আদুভাই’ ছড়ি ঘোরাক, এটা দেখতে চাই না’ বিমানের পরিচালনা বোর্ড পুনর্গঠন, নতুন চেয়ারম্যান রুমি এ হোসেন হকারদের পুনর্বাসনের নির্দেশ প্রধানমন্ত্রীর ত্রিশাল মানবকল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে শিক্ষা উপকরণ বিতরণ জামায়াতের এমপিকে অবরুদ্ধ করে গাড়ি ভাঙচুরের ঘটনায় মামলা, গ্রেপ্তার ৯ মেধাভিত্তিক মানবসম্পদ গড়ে তোলা সরকারের অঙ্গীকার : প্রধানমন্ত্রী

বাংলাদেশ–যুক্তরাষ্ট্র সম্পর্ক এগিয়ে নিতে আলোচনা করেছি: পিটার হাস

রিপোর্টার
  • আপডেট : বুধবার, ১৭ জানুয়ারী, ২০২৪

নিরাপত্তা, প্রতিরক্ষা, ব্যবসার সম্প্রসারণ, রোহিঙ্গা সমস্যার সমাধান ও জলবায়ু পরিবর্তনে সহযোগিতার মাধ্যমে বাংলাদেশের সঙ্গে সম্পর্ক এগিয়ে নিতে চায় যুক্তরাষ্ট্র।

আজ বুধবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে নতুন পররাষ্ট্রমন্ত্রী হাছান মাহমুদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ শেষে ঢাকায় নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত পিটার হাস সাংবাদিকদের এ কথা জানান।

পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আলোচনার পর মার্কিন রাষ্ট্রদূত বলেন, ‘নতুন পররাষ্ট্রমন্ত্রী হিসেবে আজ হাছান মাহমুদের সঙ্গে প্রথম দেখা করেছি। আমরা দুই দেশের সম্পর্কের ভবিষ্যৎ নিয়ে আলোচনা করেছি।’

পিটার হাস আরও বলেন, ‘জলবায়ু পরিবর্তন, ব্যবসার সম্প্রসারণ ও রোহিঙ্গা সমস্যার মতো পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করেছি। আগামী মাসগুলোয় দুই পক্ষের স্বার্থসংশ্লিষ্ট বিষয়ে আমি বাংলাদেশের সঙ্গে নিবিড়ভাবে কাজ করতে উন্মুখ হয়ে আছি।’

প্রথম আলোর এক প্রশ্নের উত্তরে মার্কিন রাষ্ট্রদূত বলেন, পারস্পরিক অভিন্ন স্বার্থে নিরাপত্তা ও প্রতিরক্ষা সহযোগিতার বিষয়ে আলোচনা হয়েছে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি