1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ০৮:০২ অপরাহ্ন
শিরোনামঃ
কাগজপত্রবিহীন চালকদের লাইন থেকে সরে যেতে বলায় ইউএনওকে ধাওয়া ‘শিক্ষাপ্রতিষ্ঠানে কোনো ‘আদুভাই’ ছড়ি ঘোরাক, এটা দেখতে চাই না’ বিমানের পরিচালনা বোর্ড পুনর্গঠন, নতুন চেয়ারম্যান রুমি এ হোসেন হকারদের পুনর্বাসনের নির্দেশ প্রধানমন্ত্রীর ত্রিশাল মানবকল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে শিক্ষা উপকরণ বিতরণ জামায়াতের এমপিকে অবরুদ্ধ করে গাড়ি ভাঙচুরের ঘটনায় মামলা, গ্রেপ্তার ৯ মেধাভিত্তিক মানবসম্পদ গড়ে তোলা সরকারের অঙ্গীকার : প্রধানমন্ত্রী আমরা আজ নব্য স্বৈরাচারের গন্ধ পাচ্ছি : শহীদ ফাইয়াজের বাবা যুক্তরাষ্ট্রে নিখোঁজ বৃষ্টিও মারা গেছেন সিলেট-ময়মনসিংহে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস, জলাবদ্ধতার আশঙ্কা

বাংলাদেশ ব্যাংকের সার্ভারে ত্রুটি, লেনদেন ব্যাহত

রিপোর্টার
  • আপডেট : সোমবার, ৩১ জুলাই, ২০২৩

বাংলাদেশ ব্যাংকের রিয়েল টাইম গ্রস সেটেলমেন্ট (আরটিজিএস) সিস্টেমে কারিগরি ত্রুটি দেখা দিয়েছে। এতে আন্তব্যাংক লেনদেন নিষ্পত্তিতে সমস্যা হচ্ছে।

নাম প্রকাশে অনিচ্ছুক এক বেসরকারি ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তা জানান, আরটিজিএসে সমস্যা হয়েছে। ফলে আন্তব্যাংক লেনদেন করতে পারেননি তারা।

তিনি বলেন, দিনে আমাদের বেশিরভাগ লেনদেন হয় আরটিজিএসে। কিন্তু হঠাৎ এ সিস্টেমে সমস্যা দেখা দিয়েছে। ফলে আন্তঃব্যাংক লেনদেন ব্যাহত হয়েছে।

ওই কর্মকর্তা বলেন, দৈনিক মোট আন্তঃব্যাংক লেনদেনের ৯০ শতাংশই আরটিজিএসে হয়। মূলত, একযোগে বিভিন্ন প্রতিষ্ঠান কর্মীদের মাসিক বেতন দিলে এ ত্রুটি দেখা দেয়।

নাম প্রকাশে অনিচ্ছুক বাংলাদেশ ব্যাংকের এক কর্মকর্তা জানান, গত ১ সপ্তাহ ধরে এ সমস্যার সম্মুখীন হচ্ছি আমরা। এখন পর্যন্ত ৪২ ব্যাংকের আরটিজিএস সমস্যা সমাধান করা হয়েছে।

বাংলাদেশ ব্যাংকের সহকারী মুখপাত্র সারোয়ার হোসেন বলেন, কারিগরি সমস্যা আছে। যত দ্রুত সম্ভব আমরা সমাধানের চেষ্টা করছি।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি