1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ১০:৪৯ অপরাহ্ন
শিরোনামঃ
লক্ষ্মীপুরে মাটির নিচে ‌‘রহস্যময়’ সুড়ঙ্গ, ভেতরে মিলেছে বিছানা-বালিশ নদীর ঘাটে লুকানো ছিল ১৫ ব্যারেল তেল এসএসসির প্রশ্নফাঁসের বিষয়টি গুজব, সিটিটিসির অভিযানে গ্রেপ্তার ৪ কাগজপত্রবিহীন চালকদের লাইন থেকে সরে যেতে বলায় ইউএনওকে ধাওয়া ‘শিক্ষাপ্রতিষ্ঠানে কোনো ‘আদুভাই’ ছড়ি ঘোরাক, এটা দেখতে চাই না’ বিমানের পরিচালনা বোর্ড পুনর্গঠন, নতুন চেয়ারম্যান রুমি এ হোসেন হকারদের পুনর্বাসনের নির্দেশ প্রধানমন্ত্রীর ত্রিশাল মানবকল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে শিক্ষা উপকরণ বিতরণ জামায়াতের এমপিকে অবরুদ্ধ করে গাড়ি ভাঙচুরের ঘটনায় মামলা, গ্রেপ্তার ৯ মেধাভিত্তিক মানবসম্পদ গড়ে তোলা সরকারের অঙ্গীকার : প্রধানমন্ত্রী

বাংলাদেশ পুলিশকে ‘পাকিস্তানি সেনা’ বলে গুজব ছড়ালো ভারতীয় মিডিয়া

রিপোর্টার
  • আপডেট : রবিবার, ৪ মে, ২০২৫

শনিবার (৩ মে) ভারতীয় গণমাধ্যম আজতক বাংলা এক ভিডিও প্রতিবেদনে একটি ছবি দেখিয়ে দাবি করে, ছবিতে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে যাদের হ্যান্ডশেক করতে দেখা যাচ্ছে, তারা নাকি “সেনা আধিকারিক” (সেনা কর্মকর্তা)। উপস্থাপক সে সময় দাবি করেন, “তবে পোশাক দেখে মনে হচ্ছে না তারা কেউ বাংলাদেশের সেনা। কেননা বাংলাদেশের সেনার পোশাক এইরকম নয়।..  এরা কি তাহলে অন্য কোনো দেশের সেনা আধিকারিক? তাহলে বাংলাদেশে কী করছেন? এরা কি পাকিস্তানি সেনা আধিকারিক?”

এদিকে রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, ছবিতে দেখা ব্যক্তিরা কোনো দেশের সেনা সদস্য নন, বরং তারা সবাই বাংলাদেশ পুলিশের বিভিন্ন শাখার কর্মকর্তা। প্রকৃতপক্ষে, গত ২৯ এপ্রিল পুলিশ সপ্তাহ-২০২৫ এর উদ্বোধনের সময়ের ছবি এটি।

অনুসন্ধানে দেখা যায়, ছবিটি গত ২৯ এপ্রিল ইন্ডাস্ট্রিয়াল পুলিশের ফেসবুক পেজ ও ওয়েবসাইটে প্রকাশিত হয়। সেখানে বলা হয়, ওই অনুষ্ঠানে ইন্ডাস্ট্রিয়াল পুলিশের অ্যাডিশনাল আইজিপি মো. ছিবগাত উল্লাহ, পিপিএম, ড. ইউনূসের কাছ থেকে বাংলাদেশ পুলিশ পদক (বিপিএম-সেবা) গ্রহণ করেন।

এছাড়া, একইদিন বাংলাদেশ পুলিশের অফিসিয়াল ফেসবুক পেজে প্রকাশিত একাধিক ছবিতেও একই ধরণের পোশাক পরিহিত পুলিশ কর্মকর্তাদের দেখা যায়। এমনকি পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলমকেও ওই পোশাকে ড. ইউনূসের পাশে দাঁড়িয়ে থাকতে দেখা গেছে।

 

এ বিষয়ে জানতে চাইলে পুলিশ সদর দপ্তরের এআইজি (মিডিয়া) এনামুল হক সাগর রিউমর স্ক্যানারকে জানান, এখানে সকলেই বাংলাদেশ পুলিশের সদস্য। এটা আমাদের ceremonial dress যা সামার টিউনিক নামে পরিচিত। পুলিশ সপ্তাহে আমরা ceremonial dress পড়ে থাকি।

সুতরাং, ড. ইউনূসের সঙ্গে হ্যান্ডশেক করা ব্যক্তিদের পাকিস্তানি সেনা দাবি করে আজতক বাংলা যে তথ্য দিয়েছে তা ভিত্তিহীন, বিভ্রান্তিকর এবং গুজব ছড়ানোর শামিল।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি