1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ১১:২৬ অপরাহ্ন
শিরোনামঃ
লক্ষ্মীপুরে মাটির নিচে ‌‘রহস্যময়’ সুড়ঙ্গ, ভেতরে মিলেছে বিছানা-বালিশ নদীর ঘাটে লুকানো ছিল ১৫ ব্যারেল তেল এসএসসির প্রশ্নফাঁসের বিষয়টি গুজব, সিটিটিসির অভিযানে গ্রেপ্তার ৪ কাগজপত্রবিহীন চালকদের লাইন থেকে সরে যেতে বলায় ইউএনওকে ধাওয়া ‘শিক্ষাপ্রতিষ্ঠানে কোনো ‘আদুভাই’ ছড়ি ঘোরাক, এটা দেখতে চাই না’ বিমানের পরিচালনা বোর্ড পুনর্গঠন, নতুন চেয়ারম্যান রুমি এ হোসেন হকারদের পুনর্বাসনের নির্দেশ প্রধানমন্ত্রীর ত্রিশাল মানবকল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে শিক্ষা উপকরণ বিতরণ জামায়াতের এমপিকে অবরুদ্ধ করে গাড়ি ভাঙচুরের ঘটনায় মামলা, গ্রেপ্তার ৯ মেধাভিত্তিক মানবসম্পদ গড়ে তোলা সরকারের অঙ্গীকার : প্রধানমন্ত্রী

বাংলাদেশ থেকে কুয়েতে গিয়ে ফুটপাতে চাঁদাবাজি

রিপোর্টার
  • আপডেট : বৃহস্পতিবার, ৩ জুলাই, ২০২৫

কুয়েতে ফুটপাতে চাঁদাবাজির অভিযোগে এক বাংলাদেশিকে গ্রেপ্তার করেছে দেশটির পুলিশ। সম্প্রতি এক অভিযানে চাঁদাবাজি করার সময় তাকে হাতেনাতে গ্রেপ্তার করা হয়। চাঁদাবাজ চক্রের বাকি সদস্যদের ধরতে অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

এক কর্মকর্তা জানান, যত্রতত্র দোকান বসানো এবং সেসব দোকান থেকে বেআইনিভাবে চাঁদা আদায়ের বিরুদ্ধে চলমান অভিযান আরও জোরদার করা হবে।

গ্রেপ্তার হওয়া বাংলাদেশির বিরুদ্ধে চাঁদাবাজি, ভীতি প্রদর্শন ও বেআইনি অর্থ আদায়সহ একাধিক অভিযোগে মামলা করা রয়েছে।

বুধবার (২ জুলাই) কুয়েতের ইংরেজি দৈনিক আরব টাইমসের এক প্রতিবেদনে বলা হয়, সম্প্রতি এক বাংলাদেশিকে হাতেনাতে গ্রেপ্তার করে পুলিশ। পত্রিকাটি তাদের অনলাইন সংস্করণে একটি ভিডিও ফুটেজও প্রকাশ করেছে, যেখানে গ্রেপ্তার ব্যক্তিকে চাঁদা আদায় করতে দেখা যায় বলে দাবি করা হয়েছে।

কুয়েতে বাংলাদেশি কমিউনিটির নেতারা এ ধরনের কর্মকাণ্ডে দেশের সুনাম ক্ষুণ্ন হচ্ছে বলে উদ্বেগ প্রকাশ করেছেন।

কুয়েতে ফুটপাতে দোকান বসানো সম্পূর্ণরূপে নিষিদ্ধ এবং আইনত দণ্ডনীয় অপরাধ। তবে আইন অমান্য করে অনেক বিদেশি বিভিন্ন জায়গায় বিশেষ করে ফুটপাত, মসজিদের সামনে, শহর এলাকার বিভিন্ন গলিতে অস্থায়ী দোকানের পসরা সাজিয়ে বসেন। এসব দোকানকে কেন্দ্র করে দীর্ঘদিন ধরেই সক্রিয় রয়েছে একটি চাঁদাবাজ চক্র।

অভিযোগ রয়েছে, চক্রের সদস্যরা দোকানিদের নিয়মিত ভয়ভীতি দেখিয়ে চাঁদা আদায় করেন। এমনকি কিছু প্রবাসী বাংলাদেশিও এই চক্রের সঙ্গে সম্পৃক্ত।

ভুক্তভোগীদের অভিযোগের ভিত্তিতে দেশটির তদন্ত বিভাগ এই চক্রের বিরুদ্ধে অভিযানে নামে এবং চক্রটির গতিবিধি ও তৎপরতা শনাক্ত করে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি