1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ০৬:০২ অপরাহ্ন
শিরোনামঃ
ত্রিশাল মানবকল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে শিক্ষা উপকরণ বিতরণ জামায়াতের এমপিকে অবরুদ্ধ করে গাড়ি ভাঙচুরের ঘটনায় মামলা, গ্রেপ্তার ৯ মেধাভিত্তিক মানবসম্পদ গড়ে তোলা সরকারের অঙ্গীকার : প্রধানমন্ত্রী আমরা আজ নব্য স্বৈরাচারের গন্ধ পাচ্ছি : শহীদ ফাইয়াজের বাবা যুক্তরাষ্ট্রে নিখোঁজ বৃষ্টিও মারা গেছেন সিলেট-ময়মনসিংহে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস, জলাবদ্ধতার আশঙ্কা বাস ভাড়া বাড়ানো হয়নি, সমন্বয় করা হয়েছে : পরিবহনমন্ত্রী যুক্তরাষ্ট্রে নিখোঁজ দুই বাংলাদেশি শিক্ষার্থীর একজনের মরদেহ উদ্ধার আওয়ামী লীগের সময়ের সার ডিলার বাতিল ঢাকায়ও লোডশেডিং করা হবে : জ্বালানি প্রতিমন্ত্রী

বাংলাদেশ ও ভুটানের মধ্যে পিটিএ স্বাক্ষর আজ

রিপোর্টার
  • আপডেট : শনিবার, ৫ ডিসেম্বর, ২০২০

বাংলাদেশ ও ভুটানের মধ্যে পিটিএ স্বাক্ষর আজ

রিপোর্টার


  • আপডেট : রবিবার, ৬ ডিসেম্বর, ২০২০


  • বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশ ও ভুটানের মধ্যে অগ্রাধিকারমূলক দ্বিপাক্ষিক বাণিজ্য চুক্তি (পিটিএ) স্বাক্ষর হচ্ছে আজ রোববার (৬ ডিসেম্বর)। বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং ভুটানের প্রধানমন্ত্রী ড. লোটে টি শিরিংয়ের ভার্চুয়াল উপস্থিতিতে পিটিএ স্বাক্ষর হচ্ছে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি।
রোববার রাজধানীর বেইলি রোডে সাবেক রাষ্ট্রীয় অতিথি ভবন সুগন্ধায় অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান বাণিজ্যমন্ত্রী। তিনি জানিয়েছেন, বাংলাদেশকে স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্র হিসেবে প্রথম স্বীকৃতিদানকারী রাষ্ট্র ভুটান। ১৯৭১ সালের ৬ ডিসেম্বর তৎকালীন ভুটান সরকার বাংলাদেশকে এই স্বীকৃতি দেয়। দেশ স্বাধীনের এই ৫০ বছর পূর্তিতে এই দিনটিকে স্মরণীয় করে রাখতেই পিটিএ স্বাক্ষরের জন্য ৬ ডিসেম্বরকে চূড়ান্ত করা হয়েছে। বাংলাদেশের সঙ্গে পিটিএ স্বাক্ষরকারী প্রথম দেশও ভুটান। তিনি জানিয়েছেন, বাংলাদেশের বাণিজ্যমন্ত্রী এবং ভুটানের অর্থনৈতিক বিষয়ক মন্ত্রী নিজ নিজ দেশের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করবেন। পিটিএ স্বাক্ষরের মধ্য দিয়ে বর্তমান ১০০টি পণ্যের সঙ্গে নতুন আরও ১০টিসহ মোট ১১০টি কোডভুক্ত পণ্য ভুটানে শুল্কমুক্ত সুবিধায় রফতানির সুবিধা পাবে। একইভাবে বর্তমানে ১৮টি পণ্যের সঙ্গে নতুন আরও ১৬টিসহ মোট ৩৪টি কোডভুক্ত পণ্য ভুটান শুল্কমুক্ত সুবিধায় বাংলাদেশে রফতানির সুযোগ পাবে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি