1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
রবিবার, ২৬ এপ্রিল ২০২৬, ০২:৩০ পূর্বাহ্ন
শিরোনামঃ
লক্ষ্মীপুরে মাটির নিচে ‌‘রহস্যময়’ সুড়ঙ্গ, ভেতরে মিলেছে বিছানা-বালিশ নদীর ঘাটে লুকানো ছিল ১৫ ব্যারেল তেল এসএসসির প্রশ্নফাঁসের বিষয়টি গুজব, সিটিটিসির অভিযানে গ্রেপ্তার ৪ কাগজপত্রবিহীন চালকদের লাইন থেকে সরে যেতে বলায় ইউএনওকে ধাওয়া ‘শিক্ষাপ্রতিষ্ঠানে কোনো ‘আদুভাই’ ছড়ি ঘোরাক, এটা দেখতে চাই না’ বিমানের পরিচালনা বোর্ড পুনর্গঠন, নতুন চেয়ারম্যান রুমি এ হোসেন হকারদের পুনর্বাসনের নির্দেশ প্রধানমন্ত্রীর ত্রিশাল মানবকল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে শিক্ষা উপকরণ বিতরণ জামায়াতের এমপিকে অবরুদ্ধ করে গাড়ি ভাঙচুরের ঘটনায় মামলা, গ্রেপ্তার ৯ মেধাভিত্তিক মানবসম্পদ গড়ে তোলা সরকারের অঙ্গীকার : প্রধানমন্ত্রী

বাংলাদেশের পরিবর্তিত পরিস্থিতিতে জাতিসংঘ মানবাধিকার দপ্তর সম্পূর্ণ সমর্থন দেবে: ফলকার তুর্ক

রিপোর্টার
  • আপডেট : বুধবার, ৩০ অক্টোবর, ২০২৪

বাংলাদেশের পরিবর্তিত পরিস্থিতিতে জাতিসংঘ মানবাধিকার দপ্তর সম্পূর্ণ সমর্থন দেবে বলে জানিয়েছে সফররত জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনার ফলকার তুর্ক।

বুধবার (৩০ অক্টোবর) সকালে পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের তিনি এ কথা বলেন। এর আগে পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেনের সঙ্গে সাক্ষাতে করেন জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনার।

ঘণ্টাব্যাপী বৈঠক শেষে তিনি জানান, পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে বাংলাদেশের মানবাধিকার বিষয়ক নানা চ্যালেঞ্জ নিয়ে আলোচনা হয়েছে।

আজ সেনাপ্রধান, বাণিজ্য উপদেষ্টা ও প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করবেন বলেও জানান তিনি।

এর আগে, সোমবার (২৮ অক্টোবর) রা‌তে তুর্ক হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান। এ সময় তুর্ককে স্বাগত জানান পররাষ্ট্র মন্ত্রণালয়ের জাতিসংঘ অনু‌বিভা‌গের মহাপরিচালক ও মুখপাত্র তৌ‌ফিক হাসান। ঢাকায় আসার পর ৭ জন উপদেষ্টার সঙ্গে বৈঠক করেন তুর্ক এবং ঢাকায় জাতিসংঘ মানবাধিকার দপ্তর খোলার বিষয়ে আলোচনা করেন।

প্রসঙ্গত, জাতিসংঘের মানবাধিকার বিষয়ক সাবেক হাইকমিশনার মিশেল ব্যাচেলেট ২০২২ সা‌লে বাংলাদেশ সফর করেছিলেন।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি