1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
শনিবার, ০২ মে ২০২৬, ০৪:৪৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
হজক্যাম্পে রিয়াল চুরি: গ্রেপ্তার ২, উদ্ধার সাড়ে ১৭ হাজার সৌদি রিয়াল মহান মে দিবস আজ: শ্রমিক অধিকারের লড়াইয়ের স্মরণে বিশ্বজুড়ে পালন বিমানের ইতিহাসে সবচেয়ে বড় চুক্তি: ৩৭ হাজার কোটি টাকায় ১৪ উড়োজাহাজ কিনছে বিমান ব্যয় কমাতে নতুন নির্দেশনা: অতিরিক্ত সচিবরা আর বিজনেস ক্লাসে ভ্রমণ করতে পারবেন না ফুলবাড়িয়ায় অবৈধ জ্বালানি বেচাকেনা: ট্যাংক লরি জব্দ, গ্রেপ্তার ৩ সাপের ছোবল খেয়ে জীবিত গোখরা নিয়েই হাসপাতালে যুবক ভালুকায় স্কুলে চুরি: কম্পিউটারসহ ৩ লাখ টাকার মালামাল উধাও সংসদে ঐক্যের ডাক: ‘পিঁপড়ার বলের মতো’ একসঙ্গে থাকার আহ্বান চিফ হুইপ মনির রাষ্ট্রপতিকে অপসারণ ও গ্রেফতারের দাবি নাহিদ ইসলামের তামিমের নেতৃত্বাধীন বিসিবি কমিটি নিয়ে হাইকোর্টে রিট

বাংলাদেশের কথা চিন্তা করলে বঙ্গবন্ধুর কথা স্মরণ করতে হবে : খাদ্যমন্ত্রী

রিপোর্টার
  • আপডেট : সোমবার, ৭ ডিসেম্বর, ২০২০

খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার বলেছেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম না হলে বাংলাদেশের জন্ম হতো না। বাংলাদেশের কথা চিন্তা করলে বঙ্গবন্ধুর কথা স্মরণ করতেই হবে। যারা বাংলাদেশের স্বাধীনতার বিরোধিতা করেছিল; বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যা করেও যাদের মনোবাসনা পূর্ণ হয়নি; আজ তারাই বঙ্গবন্ধুর ভাস্কর্যের বিরোধিতা করছে। তারা এবং তাদের অনুসারীরাই বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙচুর করেছে।

আজ খাদ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে অনুষ্ঠিত মুজিব শতবর্ষ ও নিরাপদ খাদ্য দিবস-২০২১ উদযাপন উপলক্ষে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের কার্যক্রমের অগ্রগতি বিষয়ক এক সভায় মন্ত্রী এসব কথা বলেন।

বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের কার্যক্রমের কথা তুলে ধরে সভায় মন্ত্রী বলেন, জনগণের সাংবিধানিক অধিকার ভেজালমুক্ত নিরাপদ খাদ্যের নিশ্চয়তা বিধানে বর্তমান সরকারের ঐকান্তিক প্রচেষ্টায় মহান জাতীয় সংসদে ২০১৩ সালে নিরাপদ খাদ্য আইন পাস হয় এবং ২০১৫ সালে প্রতিষ্ঠিত হয় বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ। মন্ত্রী জনসচেতনতা সৃষ্টির জন্য সারাদেশে জনসচেতনামূলক বিভিন্ন কর্মসূচি আয়োজনের উপর জোর দেন।

অনুষ্ঠানে মুজিব শতবর্ষ ও নিরাপদ খাদ্য দিবস- ২০২১ উদযাপন উপলক্ষে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের কার্যক্রমের অগ্রগতি নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। জনগণের মধ্যে সচেতনতা বৃদ্ধির জন্য বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ মুজিব শতবর্ষ উপলক্ষে ৬৪ টি জেলা, সকল উপজেলা, শিক্ষা প্রতিষ্ঠান, ভোক্তা, খাদ্য নির্মাতা, নির্বাচিত সকল পর্যায়ের প্রতিনিধি ও স্থানীয় প্রশাসনকে সঙ্গে নিয়ে প্রচার-প্রচারণামূলক কার্যক্রম গ্রহণের সিদ্ধান্ত নেয়। কিন্তু কোভিড-১৯ এর কারণে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকায় প্রচার-প্রচারণামূলক কার্যক্রম কিছুটা ব্যাহত হয়। এ প্রেক্ষাপটে মুজিব শতবর্ষ উপলক্ষে ২৫টি উপজেলায় প্রচার কার্যক্রম ইতিমধ্যে সম্পন্ন হয়েছে।

এছাড়া বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের ২০১৯-২০২০ অর্থবছরে উদ্ভাবনী কর্মসূচিতে গ্রেড প্রাপ্ত হোটেল-রেস্তোরাঁ সমূহকে অ্যাপ ভিত্তিক মনিটরিং (নজর) এর আওতায় আনার জন্য হোটেল কস্তুরীর সাথে পাইলটিং কার্যক্রম সম্পন্ন হয়েছে বলে সভায় নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ এর চেয়ারম্যান জানান। এই অ্যাপস এর মাধ্যমে নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ তার কার্যালয় থেকেই এসমস্ত হোটেল-রেস্তোঁরার কিচেন ও রান্নাঘরের পরিবেশ মনিটরিং করতে পারবে। পর্যায়ক্রমে এর সম্প্রসারণ সারা দেশে করা হবে বলে সভায় জানানো হয়।

খাদ্য মন্ত্রণালয়ের সচিব ডক্টর মোছাম্মৎ নাজমানারা খানুম এর সঞ্চালনায় সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের চেয়ারম্যান মোঃ আব্দুল কাইউম সরকার, বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের সচিব আব্দুল নাসের খানসহ কর্তৃপক্ষের অন্য সদস্যগণ এবং খাদ্য মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি