1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০১:৫২ পূর্বাহ্ন
শিরোনামঃ
‘নথি’ বলছে গভর্নিং বডির হাতে নিয়োগ, মন্ত্রীর দাবি ‘সিদ্ধান্ত হয়নি’ ময়মনসিংহে ৫ পরীক্ষার্থীর ৭ শিক্ষক, পাস করেনি কেউ কারামুক্ত আ.লীগ নেতাকর্মীদের বরণ করতে গিয়ে ফুলের মালাসহ আটক ৪ বাংলাদেশ চায় হাসিনা এবং হা‌দির হত্যাকারীদের প্রত্যর্পণ ত্বরান্বিত হোক ‘ছাদ থেকে পড়ে’ ছাত্রদল নেতার মৃত্যুর ঘটনায় ৪ পুলিশ সদস্য প্রত্যাহার খাতা পুনঃপরীক্ষণ নিয়ে যা বললেন শিক্ষামন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী মন খুলে গান গাওয়া যায়, নাম্বার দেওয়া যায় না : শিক্ষামন্ত্রী এসএসসির ফল প্রকাশ : ৩১২ প্রতিষ্ঠানে কেউ পাস করেনি এসএসসি-সমমান পরীক্ষার ফল প্রকাশ, পাসের হার ৬২.২৫ শতাংশ

‘বাংলাদেশের ইতিহাসে সর্বপ্রথম ওয়াইফাই দল হচ্ছে আওয়ামী লীগ’

রিপোর্টার
  • আপডেট : শনিবার, ২২ মার্চ, ২০২৫

বাংলাদেশের ইতিহাসে সর্বপ্রথম ওয়াইফাই দল হচ্ছে আওয়ামী লীগ—এমন মন্তব্য করেন লেখিকা ও আর্টিস্ট জান্নাতুন নাঈম প্রীতি।

শুক্রবার (২১ মার্চ) রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক প্রোফাইলে এক পোস্টে এ কথা বলেন তিনি।

পোস্টে তিনি লিখেন, কিছুক্ষণ আগে ছাত্রলীগেরই ইনান সবাইকে রাজপথে নেমে আসার প্রস্তুতি নেয়ার জন্য আহ্বান জানিয়েছে। প্রিয় ইনান, আমরা ইতোমধ্যেই জানি- বাংলাদেশের ইতিহাসে সর্বপ্রথম ওয়াইফাই দল হচ্ছে আওয়ামী লীগ। নেত্রী, নেত্রীর পুত্র কন্যা আত্মীয়স্বজন, গুরুত্বপূর্ণ মন্ত্রী সবাই বিদেশে বসে আছে। কিন্তু এরা প্রতিবার ওয়াইফাই প্রযুক্তির মাধ্যমে আন্দোলনের ডাক দেয়। আবার সেই ডাক নিয়ে কথা বললে বলে দেশে আসেন। ভাই- কোন দেশে আসব? কোন দেশের রাজপথে দাঁড়াব আগামীবার বলে দিয়েন।

নাহলে দেখা যাবে আন্দোলন দিল্লিতে, আমি প্যারিসের রাস্তায় একা, ওইদিকে আপা যাদের রেখে পালিয়ে গেছে তারা শাহবাগ থানার ভেতর। মাঝখানে রবীন্দ্র সংগীত বাজতেছে-

অনেক কথা যাও বলি, কোনো কথা না বলি তোমার ভাষা বোঝার আশা দিয়েছি জলাঞ্জলি।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি