1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০৩:৪২ অপরাহ্ন
শিরোনামঃ
‘ছাদ থেকে পড়ে’ ছাত্রদল নেতার মৃত্যুর ঘটনায় ৪ পুলিশ সদস্য প্রত্যাহার খাতা পুনঃপরীক্ষণ নিয়ে যা বললেন শিক্ষামন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী মন খুলে গান গাওয়া যায়, নাম্বার দেওয়া যায় না : শিক্ষামন্ত্রী এসএসসির ফল প্রকাশ : ৩১২ প্রতিষ্ঠানে কেউ পাস করেনি এসএসসি-সমমান পরীক্ষার ফল প্রকাশ, পাসের হার ৬২.২৫ শতাংশ ১০ বছরের জ্বালানি পরিকল্পনা সংসদে তুলে ধরবে সরকার : প্রধানমন্ত্রী শিশুদের কাছে সঠিক ইতিহাস তুলে ধরতে উদ্যোগ নেবে সরকার : তথ্য প্রতিমন্ত্রী বাবুনগর মাদ্রাসায় হেফাজতের শীর্ষ আলেমদের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী সালমান শাহ হত্যা মামলায় খলনায়ক ডন গ্রেপ্তার, নেওয়া হচ্ছে আদালতে

বাংলাদেশকে শেখ হাসিনা আমেরিকা, ইউরোপ বানাতে চান : মির্জা আজম

শফিকুল ইসলাম, জামালপুর
  • আপডেট : সোমবার, ২৩ অক্টোবর, ২০২৩

বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মির্জা আজম এমপি নৌকা মার্কায় ভোট চেয়ে বলেন, সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রেখে মুক্তিযুদ্ধের চেতনায় শেখ হাসিনা তাঁর নতুন স্বপ্ন স্মার্ট বাংলাদেশ গড়তে চান। একবার তিনি ক্ষমতায় এসে ডিজিটাল বাংলাদেশ করেছেন, আরেকবার ক্ষমতায় এসে তিনি উন্নত, সমৃদ্ধ স্মার্ট বাংলাদেশ গড়তে চান।

বাংলাদেশকে শেখ হাসিনা আমেরিকা, ইউরোপের মত দেশে রূপান্তর করতে চান, সেই স্বপ্ন বাস্তবায়নের জন্য মির্জা আজম সবাইকে নৌকা মার্কায় ভোট প্রদানের জন্য আহবান জানান।

সোমবার দুপুরে জামালপুরের মাদারগঞ্জে ধর্মীয় নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মির্জা আজম আরও বলেন, জিয়াউর রহমান ছয় বছর ক্ষমতায় থেকে মুক্তিযুদ্ধের চেতনাকে ধ্বংস করেছে। যে জয় বাংলা শ্লোগান দিয়ে মুক্তিযোদ্ধারা আত্মহুতি দিয়েছিল, সেই শ্লোগানকে নিষিদ্ধ ঘোষণা করা হয়। স্বাধীনতা দিবস, বিজয় দিবসের আলোচনায় বঙ্গবন্ধুর নাম নিষিদ্ধ ছিলো। জিয়াউর রহমান পাকিস্তানি ভাবধারায় পাকিস্তান জিন্দাবাদের আদলে বাংলাদেশ জিন্দাবাদ শ্লোগান নিয়ে আসে। এরই ধারাবাহিকতায় স্বাধীনতা বিরোধীরা আজও রাজনীতিতে সক্রিয়।

মাদারগঞ্জ উপজেলার বালিজুড়ী এস এম ফাজিল মাদ্রাসা মাঠে ধর্মীয় সম্প্রীতি সুরক্ষার লক্ষ্যে ইমাম, মুয়াজ্জিন ও ধর্মীয় নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভার আয়োজন করে মাদারগঞ্জ উপজেলা পরিষদ। উপজেলা পরিষদের চেয়ারম্যান ওবায়দুর রহমান বেলালের সভাপতিত্বে জামালপুর পৌরসভার মেয়র ছানোয়ার হোসেন, মাদারগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি জীবন কৃষ্ণ সাহা, জামালপুর ইমাম মুয়াজ্জিন কল্যাণ ট্রাস্টের সভাপতি অধ্যক্ষ গোলাম রব্বানী, মাদারগঞ্জ উপজেলা পূজা উদযাপন পরিষদের সম্পাদক অরুণ কুমার সাহা সহ অন্যান্যরা বক্তব্য রাখেন।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি